চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয়ী হয়ে ‘নতুন বরিশাল গড়ার অঙ্গীকার’ করলেন খোকন সেরনিয়াবাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১২ অপরাহ্ণ ১২, জুন ২০২৩
- সেমি লিড, জনপদ, বরিশাল
A A
খোকন সেরনিয়াবাত বিজয়ী হয়ে নতুন বরিশাল গড়ার অঙ্গীকার করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাঈদ পান্থ: সিটি নির্বাচনে বিজয়ী হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নতুন বরিশাল গড়ার অঙ্গীকার করেছেন নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরিনয়াবাত।

তিনি বলেন:আপনাদের অক্লান্ত পরিশ্রম ও আল্লাহর ইচ্ছায় আমি বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জয়লাভ করেছি। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আশা-আকাঙ্খা নিয়ে আমাকে প্রার্থী বানিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন, ভোটের মাধ্যমে আপনারা আমাকে বিজয়ী করে নেত্রীর আশা-আকাঙ্খা পূরণ করেছেন।

পোলিং এজেন্টের মাধ্যমে ফলাফল হাতে পেয়ে আজ সোমবার ১২ জুন রাত ৮টার দিকে নগরের সদর রোডস্থ নির্বাচনী প্রধান কার্যালয়ে নেতাকর্মী ও সাংবাদিকদের সামনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে একথা বলেন খোকন সেরনিয়াবাত।

Banglabid

তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই। সেই সাথে নগরীর সকল ভোটার, জনগণ এবং আমার দলীয় সকল কর্মী যারা নির্বাচনের সাথে জড়িত তাদের প্রতি যেমন কৃতজ্ঞতা জানাই, তেমনি আইনশৃঙ্‌খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্যসহ সাংবাদিকগণের প্রতি কৃতজ্ঞতা জানাই।

তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহারের মাধ্যমে আপনাদের প্রতি দেয়া সকল অঙ্গীকারসমূহ পর্যায়ক্রমে আমি বাস্তবায়ন করতে সচেষ্ট থাকব। নতুন বরিশাল গড়ার অঙ্গীকার, জয় হোক শেখ হাসিনার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

এসময় খোকন সেরনিয়াবাতকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মী ও সমর্থকরা।

Reneta

উল্লেখ্য, নির্বাচনে ১২৬টি কেন্দ্রের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী খোকন সেরনিয়াবাত ৮৭ হাজার ৭৫২ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের প্রার্থী ফয়জুল করীম ৩৪ হাজার ৩৪৫ ভোট পেয়েছেন বলে জানিয়েছে নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বরিশালবরিশাল সিটি নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কক্সবাজার পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিজয়

পরবর্তী

সাবের হোসেন চৌধুরী প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত

পরবর্তী
সাবের হোসেন চৌধুরী আলোচনায় বসে, পরিবেশ ও জলবায়ু বিষয়ক. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবের হোসেন চৌধুরী প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত

বরিশালে হাতপাখার প্রার্থীর ওপর হামলাকারী আটক, পুলিশ ও স্থানীয়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালে হাতপাখার প্রার্থীর ওপর হামলাকারী আটক

সর্বশেষ

নতুন ‘রদ্রির’ খোঁজে ম্যানসিটি

আগস্ট ২৩, ২০২৬

বিয়ের আড়ালে পাচার, চীনে যাওয়া বাংলাদেশি নারীদের নিয়ে বাড়ছে উদ্বেগ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তির মেলবন্ধনে ‘এমব্রায়োনিক শিফটস’ প্রদর্শনী

আগস্ট ২৩, ২০২৬

হাবিব-অঙ্কনের ‘এক আমি’তে মুগ্ধ শ্রোতা-দর্শক

আগস্ট ২৩, ২০২৬

বাংলাদেশের পোশাকশিল্পে দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত এলপিপির

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT