চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের লক্ষ্য কী: ভেনেজুয়েলায় মার্কিন যুদ্ধজাহাজ, বোমারু বিমান ও সিআইএ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩২ পূর্বাহ্ণ ২৫, অক্টোবর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্পের লক্ষ্য ভেনেজুয়েলায় মার্কিন যুদ্ধজাহাজ ও বিমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি-বিবিসি

ক্যারিবিয়ান সাগরে গত দুই মাস ধরে যুদ্ধজাহাজ, বোমারু বিমান, মেরিন, ড্রোন ও গুপ্তচর বিমান মোতায়েন করে ব্যাপক সামরিক উপস্থিতি জোরদার করছে যুক্তরাষ্ট্র। এটিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক ধরনের চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখা হচ্ছে।

আজ (২৫ অক্টোবর) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ২৩ অক্টোবর পর্যন্ত ক্যারিবিয়ান অঞ্চলে অন্তত ১০টি মার্কিন যুদ্ধজাহাজ অবস্থান করেছে। এর মধ্যে রয়েছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, উভচর আক্রমণ জাহাজ ও জ্বালানিবাহী ট্যাংকার। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ইতোমধ্যেই অঞ্চলটির পথে রয়েছে।

একই সঙ্গে দীর্ঘ পাল্লার বি-৫২ বোমারু বিমান ভেনেজুয়েলা উপকূলে “বোম্বার আক্রমণ প্রদর্শন” চালিয়েছে। মার্কিন সামরিক সূত্র জানায়, ভেনেজুয়েলা থেকে আসা ছোট নৌযানগুলোতে মাদক বহন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে হামলা চালানো হয়েছে যদিও এর কোনো প্রমাণ বা বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। এই হামলায় বহু মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে।

মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, এটি মাদকবিরোধী অভিযান। তবে ল্যাটিন আমেরিকার বিশেষজ্ঞরা মনে করছেন, আসল উদ্দেশ্য মাদুরো সরকারকে ভয় দেখানো ও তার সেনাবাহিনীর ভেতর বিভাজন সৃষ্টি করা। চ্যাথাম হাউসের লাতিন আমেরিকা বিষয়ক সিনিয়র ফেলো ড. ক্রিস্টোফার সাবাতিনি বলেন, এটি শাসন পরিবর্তনের ইঙ্গিত। সম্ভবত সরাসরি হামলা নয়, বরং ভয় দেখানোর এক প্রচেষ্টা।

ট্রাম্প প্রশাসন এই অভিযানের ব্যাখ্যা দিয়েছে নারকোটিকস বিরোধী যুদ্ধ হিসেবে। তবে বাস্তবে দক্ষিণ আমেরিকায় ফেন্টানিল উৎপাদন হয় না— এটি প্রধানত মেক্সিকো থেকে আসে। ২০২৫ সালের মার্কিন ডিইএ রিপোর্টে বলা হয়, যুক্তরাষ্ট্রে জব্দ হওয়া কোকেনের ৮৪ শতাংশই কলম্বিয়া থেকে আসে, ভেনেজুেলার নাম সেখানে নেই।

তবে এই প্রসঙ্গে ট্রাম্প জানিয়েছেন, তিনি সিআইএকে ভেনেজুয়েলায় কার্যক্রম চালানোর অনুমোদন দিয়েছেন। যদিও তিনি সরাসরি বলেছেন কিনা যে সিআইএ মাদুরোকে নিশানা করবে— সে প্রশ্ন এড়িয়ে গেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পনিকোলাস মাদুরো
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশ জুড়ে পুলিশের বাড়তি নিরাপত্তা, কী বার্তা দিচ্ছে?

আগস্ট ২, ২০২৬

লজিস্টিকস খাতে বিদেশি মালিকানার সীমা শিথিলের প্রস্তাব প্রত্যাহারের দাবি

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানের সংঘর্ষে আহতদের দেখতে হাসপাতালে ডিএনসিসি প্রশাসক

আগস্ট ২, ২০২৬

সমন্বিত উদ্যোগ ছাড়া উপকূলীয় সহনশীলতা নিশ্চিত করা সম্ভব নয়: পরিবেশ প্রতিমন্ত্রী

আগস্ট ২, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর পূর্তি, চ্যানেল আইয়ে পোস্টার প্রদর্শনী

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT