রাজনীতি

ফেসবুকে ভাইরাল সেই ছবি নিয়ে যা বললেন হান্নান

আফিসে বসে হাসিমুখে লেখার মানুষ, পেছনে শহরের দৃশ্য দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অফিসে বসে একজন মানুষ হাসিমুখে লিখছেন, পেছনে শহরের দৃশ্য দেখা যাচ্ছে, যা বাংলাদেশের রাজধানীর একটি অফিসের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ কয়েকদিন আগে ফেসবুকে এক পোস্টে লিখেছিলেন ‘ঈদ পরবর্তী সময়ে প্রথম দিনের মতো অফিস’। সেই ছবি নিয়ে হয়েছে অনেক আলোচনা-সমালোচনা। এবার ভাইরাল সেই ছবিটি নিয়ে মুখ খুলেছেন তিনি।

আজ শনিবার সকালে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করেন তিনি।

ওই পোস্টে তিনি লেখেন, জাস্ট দুইটা বিষয় ক্লিয়ার করি, ১. যে অফিসে বসে ছবি তুলেছি ওটা আমার অফিস না, জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী অফিস। ২. বন্দরে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইং এর যে শ্রমিক কমিটি হয়েছে সে কমিটির আমি উপদেষ্টা, বন্দর অথরিটির উপদেষ্টা না।

এর আগে গত ১২ এপ্রিল এক ফেসবুক পোস্টে হান্নান মাসউদ লিখেন, ‘ঈদ পরবর্তী সময়ে প্রথম দিনের মতো অফিসে আসা। এ এক অন্যরকম ভালো লাগা, আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের এ চলমান সংগ্রাম আপাতত এখান থেকেই পরিচালিত হচ্ছে।’

পরে এই ছবি নিয়ে কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

বিষয়:এনসিপি ভাইরাল ছবি সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…