চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গলবার স্কুল খোলা বা বন্ধ থাকা প্রসঙ্গে যা বললেন শিক্ষামন্ত্রী

মোস্তফা মল্লিক মোস্তফা মল্লিক
৮:৫৩ অপরাহ্ণ ১১, মার্চ ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
শিক্ষামন্ত্রী স্কুল খোলা বা বন্ধের বিষয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পবিত্র রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ সোমবার স্থগিত হয়নি। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনটি মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারিত রয়েছে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম আজ এ আদেশ দেন।

এই অবস্থায় মঙ্গলবার ১২ মার্চ থেকে স্কুল খোলা থাকবে না বন্ধ থাকবে, স্কুলগুলোর নিজস্ব মেসেঞ্জার গ্রুপে এমন আলোচনার ঝড় বয়ে যায়। ভিকারুননিসা নুন, রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজসহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান এরই মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে।

তবে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। এই বিষয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে কথা বলেছে চ্যানেল আই। হুবহু তা তুলে ধরা হলো:

Banglabid

চ্যানেল আই: অভিভাবকরা উদ্বিগ্ন। তারা এখনো জানেনা মঙ্গলবার স্কুল খোলা নাকি বন্ধ। কী সিদ্ধান্ত মন্ত্রণালয়ের?

শিক্ষামন্ত্রী: অ্যাটর্নি জেনারেলকে আমাদের আইনি অবস্থানের কথা জানিয়েছি। সংবিধান অনুযায়ী বিদ্যালয়গুলোর ছুটি ঘোষণা নির্বাহী এখতিয়ার। ক’দিন ছুটি থাকবে বা থাকবে না এটা একটা বিশেষায়িত বিষয়। এটা উচ্চ আদালতের এখতিয়ার নয়। এটা আমরা সর্বোচ্চ আদালতে আগামীকাল উপস্থাপন করবো।

চ্যানেল আই: সরাসরি আপনাদের অবস্থানের কথা বলুন?

Reneta

শিক্ষামন্ত্রী: আমাদের অবস্থান হচ্ছে, আমরা যে সিদ্ধান্তটা দিয়েছি তার বিরুদ্ধে রায়ের কোনো কপি আমাদের কাছে আসেনি। এজন্য আমরা কোন মন্তব্য করবো না। আমাদের অবস্থান পরিষ্কার। এটা নির্বাহী এখতিয়ার, এখানে আইনি হস্তক্ষেপ করার অধিকার আদালতের আছে কিনা সেটা দেখার বিষয়। আমাদের অবস্থান হচ্ছে, এটা নির্বাহী এখতিয়ার, এটা আদালতের এখতিয়ার নয়।

চ্যানেল আই: তাহলে কি কাল স্কুল খোলা থাকছে ?

শিক্ষামন্ত্রী: যেহেতু আমরা রায়ের কপি পাইনি। আমরা তো আমাদের সিদ্ধান্ত বলেছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিক্ষামন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবিটি এআই দিয়ে তৈরি করা

দুই সপ্তাহে ১৬ বোমা, সাভার কি জঙ্গিদের নতুন ঘাঁটি?

আগস্ট ১৪, ২০২৬

ডক্টরেট পেয়ে যা বললেন আবেগাপ্লুত রানী মুখার্জী

আগস্ট ১৪, ২০২৬

আবারও পাভেজের ৫ উইকেট, দেবাশিষ-আহরারের ফিফটি, সিরিজ বাংলাদেশের

আগস্ট ১৪, ২০২৬

কোহলি ও রোহিতকে ‘মেসির উদাহরণ’ দিলেন হরভজন

আগস্ট ১৪, ২০২৬

আগামী সপ্তাহেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT