শিক্ষা

আটক ২৪ বুয়েট শিক্ষার্থীদের মুক্তির দাবি অভিভাবকদের

বিক্ষোভকারীদের সঙ্গে সাংবাদিকরা, আটক ২৪ বুয়েট শিক্ষার্থীদের মুক্তির দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিক্ষোভকারীদের সঙ্গে সাংবাদিকরা, আটক ২৪ বুয়েট শিক্ষার্থীদের মুক্তির দাবি জানাচ্ছেন অভিভাবকরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে আটক ২৪ বুয়েট শিক্ষার্থীদের মুক্তির দাবি করেছেন অভিভাবকরা। তাদের দাবি, গ্রেপ্তার ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।

আজ মঙ্গলবার ১ আগস্ট এক সংবাদ সম্মেলনে অভিভাবকরা এই দাবি করেন।

তারা বলেন, তাদের সন্তানেরা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নন। তাদের অন্যায়ভাবে আটক করা হয়েছে। সন্তানের শিক্ষাজীবন ও ক্যারিয়ার হুমকির মুখে পড়েছে বলে বুয়েটকে এগিয়ে আসার আহবান জানান অভিভাবকরা।

উল্লেখ্য, বন্ধুদের নিয়ে গত ২৯ জুলাই সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যায় বুয়েটের ৩২ জন শিক্ষার্থী। পরদিন বিকেলে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে হাওরের উত্তর পাড়ে টেকেরঘাট এলাকা থেকে তাদের আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিষয়:বুয়েট শিক্ষার্থী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…