চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিউইদের পাহাড়সম রানের জবাবে দারুণ শুরু উইন্ডিজের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৪ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ

নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ

মাউন্ট মঙ্গানুইতে তিন ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টে দ্বিতীয় দিনে নিউজিল্যান্ডের থেকে ৪৬৫ রানে পিছিয়ে শেষ করেছে ওয়েস্ট উইন্ডিজ। হাতে প্রথম ইনিংসের ১০ উইকেট অক্ষত তাদের। দ্বিতীয় দিনে ডেভন কনওয়ের ২২৭ রানে ভর করে ছয়শর কাছে প্রথম ইনিংস টেনে ছেড়ে দিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। শেষ বিকেলে দারুণ শুরু করেছে উইন্ডিজের ওপেনিং জুটিও।

বে ওভাল স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ল্যাথাম। প্রথমদিনে অধিনায়কের ২৪৬ বলে ১৩৭ রানের ইনিংসের সাথে কনওয়ে জুটি গড়েন। ল্যাথাম আউট হলে জ্যাকব ডাফিকে সঙ্গী করে ১ উইকেটে ৩৩৪ রানে দিন শেষ করেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনে ক্যারিবীয়দের আক্রমণাত্মক বোলিংয়ের সামনে ১৫৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা দেয় কিউইরা। প্রথম ইনিংসে নেমে ২৩ ওভারে কোন উইকেট না হারিয়ে ১১০ রানে দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিনে জন ক্যাম্পবেলকে সাথে নিয়ে শুরু করবে ব্রেন্ডন কিং।

দ্বিতীয় দিনে ৩১ চারে ৩৬৭ বলে ২২৭ রান করে থামেন কনওয়ে। ডাফি করেন ১৭ রান। কেন উইলিয়ামসন করেন ৩১ রান। রাচীন রবীন্দ্র ৭২ রানে এবং আজাজ পাটেল ৩০ রানে অপরাজিত ছিলেন।

উইন্ডিজ বোলারদের হয়ে জাডেন সিলেস, জাস্টিন গ্রিভস এবং অ্যান্ডারসন ফিলিপ ২টি করে উইকেট নেন। কেমার রোচ এবং রোস্টন চেজ একটি করে উইকেট নেন।

ব্যাটিংয়ে নেমে ওপেনার ক্যাম্পবেল ৪৫ রানে এবং কিং অপরাজিত আছেন ৫৫ রানে। তাদের জুটি ১৩৮ বলে ১১০ রানে অবিচ্ছিন্ন থেকে দিনের খেলা শেষ করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজটেস্টনিউজিল্যান্ডলাথামলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৪ সাংবাদিকের বিরুদ্ধে মানহানি মামলা প্রত্যাহারের আহ্বান সিপিজের

জুন ১৭, ২০২৬

ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদী থেকে ৩৮ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

জুন ১৭, ২০২৬

বিশ্বকাপে আজ মাঠে নামছে পর্তুগাল: জয়ের প্রত্যাশায় প্রবাসী বাংলাদেশিরাও

জুন ১৭, ২০২৬

যুবককে হাত-পা বেঁধে গণপিটুনি দিয়ে গ্রামছাড়া করার অভিযোগ

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মায়ের ঘনিষ্ঠ সহচর ও সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT