চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন নারিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৯ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা বোলার সুনীল নারিন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই ক্যারিবীয় স্পিনার।

অবসরের ঘোষণা দিয়ে নারিন লিখেছেন, ‘৪ বছর হয়ে গেছে আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছি। কিন্তু আজ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। প্রকাশ্যে আমি খুব অল্প কথার মানুষ। ব্যক্তিগতভাবে এমন কিছু মানুষ আছেন যারা আমার ক্যারিয়ারজুড়ে আমাকে সমর্থন যুগিয়েছেন এবং ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রতিনিধিত্ব করার সময় আমাকে সাহায্য করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন নারিন। বলেছেন, ‘এটা আলাদাভাবে বলার প্রয়োজন নেই যে নিকট ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্র্যাঞ্চাইজিতে আমি যেমন খেলি, সেরকম খেলে যাব।’

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে সুনীল নারিনের খ্যাতি অন্যতম। লিগগুলোতে নিয়মিত উপস্থিতির কারণে অনিয়মিত হয়েছেন জাতীয় দলে। দলের সঙ্গে নেই দীর্ঘদিন ধরে। সবশেষ ২০১৯ সালের আগস্টে দলের হয়ে টি-টুয়েন্টি ম্যাচে খেলেছিলেন তিনি। ২০১৬ সালের ৫ অক্টোবর শেষ ওয়ানডে ম্যাচ ২০১৩ সালের ডিসেম্বরে শেষ টেস্ট খেলেছিলেন নারিন।

২০১১ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নারিনের। তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে ১২২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর মধ্যে ৬টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৫১টি টি-টুয়েন্টি খেলেছেন তারকা এই স্পিনার। তিন ফরম্যাট মিলিয়ে ১২৫ ইনিংসে মোট ১৬৫ উইকেট নিয়েছেন এই তারকা বোলার।

ওয়েস্ট ইন্ডিজের ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন এই বাঁহাতি স্পিনার। সেবার ক্যারিবীয়দের হয়ে ৯ উইকেট নিয়ে বিশ্বজয়ে বড় অবদান রেখেছিলেন নারিন। ভারতে আয়োজিত চলতি ওয়ানডে বিশ্বকাপে অবশ্য কোয়ালিফাই করতে পারেনি তার দল ওয়েস্ট ইন্ডিজ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অবসরওয়েস্ট ইন্ডিজনারিনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT