ক্রিকেট

ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়ে ছিনতাইয়ের শিকার উইন্ডিজ ক্রিকেটার

বাংলাদেশি ক্রিকেটার উল্লাসে ভাসছেন মাঠে, খেলা উপভোগ করছেন দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি ক্রিকেটার মাঠে জয়োল্লাসে উদযাপন করছেন, দর্শকরা আনন্দে মেতে উঠেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকায় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ফ্যাবিয়ান অ্যালেন। মাথায় বন্দুক ঠেকিয়ে সঙ্গে থাকা মোবাইল, ব্যগসহ ব্যক্তিগত জিনিসপত্র ছিনতাই হয় ক্যারিবীয় এই অলরাউন্ডারের।

জোহানেসবার্গের জনপ্রিয় স্যান্ডটন সান হোটেলের বাইরে তাকে জিম্মি করে ছিনতাইকারীরা। এতে সাউথ আফ্রিকার এসএ টি-টুয়েন্টি লিগে খেলতে যাওয়া ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে এবং জানানো হয়েছে , সন্ত্রাসীরা ২৮ বর্ষী ফ্যাবিয়ানের কোনো ক্ষতি করেনি। লিগে পার্ল রয়্যালের হয়ে খেলছেন  এই তারকা।

ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, ‘আমাদের টিমের হেড কোচ আন্দ্রে কোলি ওয়েস্ট ইন্ডিজ টিমের আর এক ক্রিকেটার ওবেদ ম্যাকয়ের (এসএ টি-টুয়েন্টিতে খেলছেন) মারফত যোগাযোগ করেছেন ফ্যাবিয়ানের সঙ্গে। জানা গিয়েছে, ফ্যাবিয়ান ঠিক আছে। পার্ল রয়্যাল টিমের সঙ্গেই রয়েছেন।’

বিষয়:ওয়েস্ট ইন্ডিজ ছিনতাই সাউথ আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…