চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছবিতে পুলকিত-কৃতির বিয়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৯ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২৪
বিনোদন
A A

দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রেম করার পর শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যায় দিল্লির আইটিসি গ্র্যান্ডে চার হাত এক হয় বলিউডের তারকা জুটি পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দার।

ঘোষণা না দিলেও যদিও তাদের বিয়ের খবরটি আগেই জানা ছিল সবার। তবে শেষমেশ বিয়ের খবর জানানোর পাশাপাশি নিজেদের বিয়ের ছবিও প্রকাশ্যে আনলেন এই জুটি।

শনিবার (১৬ মার্চ) ইনস্টাগ্রামে নিজেদের বিয়ের বেশ কয়টি ছবি প্রকাশ্যে এনে পুলকিত-কৃতি সেটির ক্যাপশনে জুড়ে দেন একটি কবিতা। সেখানে লেখা ছিল,’গভীর নীল আকাশ থেকে, সকালের শিশিরবিন্দু, মাটিতে ছোঁয়া হোক বা আকাশে উড়ান, শুধুই তুমি। শুরু থেকে শেষ পর্যন্ত, এখন এবং আগের সব মুহূর্ত, হৃদয়ের ছন্দের ঝঙ্কার মানে, অবশ্যই তুমি। রোজ, প্রতিদিন, প্রতি মুহূর্ত, তুমিই’।


সাম্প্রতিক তারকাদের বিয়েতে লাল, নীলের পরিবর্তে যেমন প্যাস্টেল রঙের আধিক্য দেখা যাচ্ছে, সেই ধারা বজায় রেখেছেন কৃতি এবং পুলকিতও। হালকা গোলাপির উপর সাদা এবং লালের ছোঁয়া ছিল কৃতির লেহেঙ্গায়। অপরদিকে পুলকিত পরেছিলেন পেস্তা-সবুজ রঙের শেরওয়ানি।

এর আগে বৃহস্পতিবার (১৪ মার্চ) পুলকিত সম্রাট এবং কৃতি খারবান্দার মেহেন্দি এবং সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যদি সেই ছবি এখনো প্রকাশ্যে আসেনি।

Reneta

২০১৪ সালে সালমান খানের রাখি বোন শ্বেতা রোহিরাকে বিয়ে করেন পুলকিত সম্রাট। কিন্তু বছর ঘুরতেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। শ্বেতা-পুলকিতের বিচ্ছেদের পরেই শুরু হয় পুলকিত-কৃতির প্রেমের গল্প।

২০১৮ সালে ‘ভিরে কি ওয়েডিং’ সিনেমার সেটে একে অন্যের প্রেমে পড়েন। ‘বীরে কি ওয়েডিং’, ‘পাগলপান্তি’, ‘তাইশ’র মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছে এ যুগল। ২০১৯ সালে নিজেদের সম্পর্কে সিলমোহর দেন এ জুটি। অবশেষে তাদের প্রেম পরিণয়ে রূপ নিলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃতি খারবান্দাপুলকিত সম্রাটবলিউডবিয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব সংস্কার করা হবে: তথ্যমন্ত্রী

জুন ১৮, ২০২৬

সরকার মৌলবাদ-ফ্যাসিবাদ মোকাবেলা করে দেশকে এগিয়ে নেবে

জুন ১৮, ২০২৬

সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দিতে এসএসএফকে প্রধানমন্ত্রীর আহ্বান

জুন ১৮, ২০২৬

‘রোনালদো কখনোই মেসি হতে পারবেন না’

জুন ১৮, ২০২৬

ফিক্সিং তদন্তে বিশ্বকাপে অনিশ্চয়তায় আইভরি কোস্ট তারকা

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT