চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পা শেঠির রেস্তোরাঁয় সোনাক্ষী-জাহিরের বিয়ে!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ণ ১৩, জুন ২০২৪
বিনোদন
A A

চলতি মাসের ২৩ তারিখেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সোনাক্ষী সিনহা। দীর্ঘদিনের প্রেমিকা জাহির ইকবালের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসছেন সোনাক্ষী। তার আগেই ফাঁস হয়ে গেল তারকা জুটির বিয়ের নিমন্ত্রণপত্র।

আর নিমন্ত্রণপত্র ফাঁস হতেই প্রকাশ্যে চলে এল তাদের বিয়ের অনুষ্ঠানের খুঁটিনাটি। বিয়ের নিমন্ত্রণপত্রে রয়েছে চমক। ম্যাগাজিনের প্রচ্ছদের আদলে তৈরি হয়েছে এই নিমন্ত্রণপত্র। প্রচ্ছদে রয়েছে হবু দম্পতির একটি অন্তরঙ্গ ছবি। তারই সঙ্গে লেখা, ‘দ্য রিউমারস ওয়্যার ট্রু’।

এই নিমন্ত্রণপত্রে উল্লেখ রয়েছে অতিথিদের এ দিনের ‘ড্রেস কোড’। উৎসবে পরার মতো মানানসই ‘ফর্মাল’ পোশাক পরতে বলা হয়েছে অতিথিদের। তবে, প্রত্যেককে লাল রঙের পোশাক পরতে নিষেধ করা হয়েছে। অর্থাৎ, আন্দাজ করাই যায় এদিন নববধূকেই শুধুমাত্র লাল রঙের পোশাকে দেখা যাবে।

জানা গেছে, সোনাক্ষী-জাহিরের বিয়ের আসর বসছে শিল্পা শেঠির মুম্বাইয়ের রেস্তোরাঁ ‘বাস্তিয়ান’এ। ২৩ জুন রাত ৮টা থেকে বসবে বিয়ের আসর। নিমন্ত্রণপত্রে একটি ‘কিউ আর’ কোড রয়েছে, যেটি স্ক্যান করলেই নাকি শোনা যাচ্ছে হবু দম্পতির আমন্ত্রণবার্তা।

সেই বার্তায় তারা বলেছেন, ‘‘গত সাত বছর ধরে আমরা একসঙ্গে আছি। এই সাত বছরে আমরা অনেক ভালবাসা, হাসি, আনন্দ, রোমাঞ্চ ভাগ করে নিয়েছিলাম, যার জন্য আজ আমরা এই সময়টিতে এসে পৌঁছেছি।’’

একটা সময় সোনাক্ষী ও জাহিরের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল বি-টাউনে। সেই বিষয়ে তারা বলেন, ‘‘প্রেমিক-প্রেমিকা হিসেবে আমাদের নিয়ে গুঞ্জন ছিল। সেই ‘গুঞ্জন’ এবার সত্যি হচ্ছে। আর আমরা স্বামী-স্ত্রী হতে চলেছি। আপনাদের ছাড়া এই উদ্‌যাপন অসম্পূর্ণ। তাই ২৩ জুন আসুন আর আমাদের সঙ্গে পার্টি করুন। দেখা হচ্ছে।’’

Reneta

শোনা যাচ্ছে, ২৩ জুন নাকি আইনি মতেও বিয়ে করছেন সোনাক্ষী ও জাহির। এর মধ্যেই নাকি তারা একসঙ্গেও থাকছেন। বিগত ২ বছর ধরে সম্পর্কে রয়েছে সোনাক্ষী ও জাহির ইকবাল। সোনাক্ষীর চেয়ে বয়সে দুই বছরের ছোট জাহির। জাহির ইকবালকে ‘নোটবুক’, ‘ডবল এক্সএল’, ‘ব্লকবাস্টার’-এর মতো ছবিতে দেখা গিয়েছে। –বলিউড বাবল

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহির ইকবালবিয়েসোনাক্ষী সিনহাসোনাক্ষী-জাহির
শেয়ারTweetPin

সর্বশেষ

বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেল দু’টি গরুও

জুন ৫, ২০২৬

নওগাঁয় ১৭ জনকে পুশ-ইন চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি

জুন ৫, ২০২৬

শিরোপা ঘরে আনতে চাই: ক্রিসপিন ছেত্রী

জুন ৫, ২০২৬

মিরপুরে বদ্ধ ঘরে মারা যাওয়া বৃদ্ধার সংবাদে বেগম পত্রিকার প্রয়াত সম্পাদকের ছবি ব্যবহারে ক্ষোভ

জুন ৫, ২০২৬

বাংলাদেশের জন্য আমরা প্রস্তুত: ভারত অধিনায়ক

জুন ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT