চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাম্প্রদায়িকতার মাধ্যমে আমাদের ঐতিহ্যকে নষ্ট করতে দিব না: নাছিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০২৪
রাজনীতি
A A

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন,আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়তে কাজ করব। আমরা কাওকে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে আমাদের ঐতিহ্যকে নষ্ট করতে দিব না। আমাদের উন্নয়ন অগ্রগতিতে যারা বাধা দিবে সেই অশুভ শক্তির হাত থেকে আমরা আমাদের দেশকে রক্ষা করব।

মঙ্গলবার ১৬ এপ্রিল সকালে রমনা কালীমন্দিরে বাসন্তী পূজা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা একটি চমৎকার সময় পার করছি। পবিত্র রমজান মাসের পর ঈদুল ফিতরের উৎসব এরপর সার্বজনীন পহেলা বৈশাখ উৎসব এবং আজকে আবার বাসন্তী পূজার উৎসব আমরা পালন করছি। আমাদের এই প্রিয় বাংলাদেশে আমরা সকলে মিলেমিশে যার ধর্ম কর্ম পালন করি ও উৎসবের আয়োজন করি। পরস্পরের প্রতি আমাদের যে ভালোবাসা এটি হলো আমাদের ঐতিহ্য।

নাছিম বলেন, আমাদের ধর্মীয় উৎসব হলো সর্বজনীন উৎসব। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এসব উৎসবে অংশগ্রহণ করে। এটি আমাদের সংস্কৃতি। বাঙালির হাজার বছরের ঐতিহ্য রয়েছে। এই চেতনায় আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকবো ততদিন কোন অপশক্তি কোন ধর্মের মানুষের ক্ষতি করতে পারবেনা।

তিনি বলেন, আমরা চাই সাম্প্রদায়িক শক্তি,অশুভ শক্তি, যারা মানুষের অকল্যাণ চায় তাদের পরিবর্তনের মধ্য দিয়ে শুভ শক্তির জাগরণ হোক। আমরা চাই দেশের প্রতিটি মানুষের কল্যাণ ও মঙ্গল হোক। দেশের প্রতিটি মানুষ ভালো থাকুক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য বাবু নির্মল চ্যাটার্জি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. দিলীপ রায় সহ স্থানীয় নেতৃবৃন্দ। বাহাউদ্দিন নাছিম রমনা কালীমন্দিরে বাসন্তী পূজা পরিদর্শন শেষে দুপুরে সিদ্ধেশ্বরী সর্বজনীন মন্দিরে বাসন্তী পূজা পরিদর্শন করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আ ফ ম বাহাউদ্দিন নাছিমআওয়ামী লীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

৪ বছর পূর্তির আগেই পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষার ফি মওকুফ

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের নতুন ইউনিফর্ম আজ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পাচ্ছে জাপান

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT