বাংলাদেশ

কেউ ধানমন্ডিতে ফুল দিতে গেলে আমরা বাধা দিতে পারি না: সারজিস আলম

সারজিস আলম ধানমন্ডিতে ফুল দিতে যান, রাজনৈতিক বা সামাজিক অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ১৫ আগস্ট ধানমন্ডিতে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। কেউ যদি ধানমন্ডিতে ফুল দিতে চায় তাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাধা দিতে পারে না।

শুক্রবার ১৬ আগস্ট সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বঙ্গবীর কাদের সিদ্দিকীর গাড়িতে হামলার অধিকার কারও নেই। এসবের সঙ্গে সমন্বয়ক বা অন্য কেউ জড়িত থাকলে তাদের বহিষ্কার করে ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, বাইরের রাষ্ট্রের মদদে প্রতি বিপ্লবের নামে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। ১৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ছদ্মবেশে বিতর্কিত কর্মকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। এই সমন্বয়ক বলেন, আমরা ১৫ আগস্ট রাষ্ট্রীয় আয়োজনে শোক দিবস পালনের পক্ষে না। তবে কেউ ব্যক্তিগতভাবে শোক প্রকাশ করতে চাইলে তাকে সম্মান জানাতে হবে।

বিষয়:সারজিস আলম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…