চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্যোতির দ্বিতীয়, সোবহানার প্রথম সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৪ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

মেয়েদের সাদা পোশাকের ক্রিকেটে আসরে প্রথম সেঞ্চুরি করেছিলেন নিগার সুলতানা জ্যোতি। দ্বিতীয় রাউন্ডেও সেঞ্চুরি হাঁকালেন টাইগ্রেস অধিনায়ক। একইদিনে অন্য ম্যাচে সেঞ্চুরি ছুঁয়েছেন সোবহানা মোস্তারি। মেয়েদের বাংলাদেশ ক্রিকেট লিগের (ডব্লিউবিসিএল) চলতি আসরে ছয় সেঞ্চুরির দেখা মিলল। জ্যোতির দুই সেঞ্চুরির সঙ্গে শতরানের দেখা পেয়েছেন ফারজানা হক পিংকি, দিলারা আক্তার দোলা, মুর্শিদা খাতুন ও সোবহানা মোস্তারি।

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মেয়েদের বাংলাদেশ ক্রিকেট লিগে (ডব্লিউবিসিএল) দ্বিতীয় রাউন্ডে তৃতীয় দিনে ইস্ট জোনের বিপক্ষে মুর্শিদার পর সেঞ্চুরি হাঁকান জ্যোতি। ২১৮ বলে আসরে দ্বিতীয় সেঞ্চুরি দেখা পান অধিনায়ক।

এর আগে ১২২ রানে অপরাজিত থেকে শনিবার দিনের খেলা শুরু করেন মুর্শিদা। ২৮৬ বলে ২৬ চারে ১৭০ রানে ফাহমিদা খাতুনের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। ৯৭ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতি কাটিয়ে ফিরে সেঞ্চুরি তুলে নেন সেন্ট্রাল জোন তারকা জ্যোতি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ইস্ট জোনের ৩৫৪ রানের জবাবে ৫ উইকেটে ৪০৯ রান করেছে সেন্ট্রাল জোন। ১৬ চারে ২৮৯ রানে ১৩৮ রান করে অপরাজিত আছেন জ্যোতি। ২ বলে ৪ রান করে তাকে সঙ্গ দিচ্ছেন নাহিদা আক্তার। ৫৫ রানের লিড পেয়েছে সেন্ট্রাল।

দিনের আরেক ম্যাচে সেঞ্চুরির পথে আয়েশা রহমানের এক ওভারে ২১ রান নিয়ে তিনঅঙ্ক পূর্ণ করেন মোস্তারি। ১৩৭ বলে ৮৬ রানে ওভার শুরু করে শেষ করেন ১৪২ বলে ১০৭ রানে। ১৪টি চার ও ২ ছয়ে শতরান পূর্ণ করেন তিনি। পরে আরও দুটি ছক্কা হাঁকান তারকা ব্যাটার। ১৪৬ বলে অপরাজিত থেকে ১১৮ রান করে ইনিংস ঘোষণা দেন নর্থ জোন অধিনায়ক মোস্তারি।

প্রথম ইনিংসে নর্থ জোন ২৩৮ রান করলে ১৮ রান পিছিয়ে থেকে ২২০ রানে থামে সাউথ জোন। এরপর দ্বিতীয় ইনিংসে মোস্তারিদের নর্থ জোন ৫ উইকেটে ২৫৭ রান করে ইনিংস ঘোষণা করলে জয়ের জন্য সাউথের সামনে লক্ষ্যে দাঁড়ায় ২৭৬ রানের।

Reneta

রানতাড়ায় নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ১ উইকেটে ৮১ রান করেছে রাবেয়া খানদের সাউথ জোন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জ্যোতিডব্লিউবিসিএলমোস্তারিরাজশাহীলিড স্পোর্টসশহীদ কামারুজ্জামান স্টেডিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্কুল ফিডিং কার্যক্রমে পচা ডিম শনাক্ত: দ্রুত ব্যবস্থার নির্দেশ

জুলাই ৩, ২০২৬

ডিএমপিতে উপকমিশনারসহ সাত কর্মকর্তার বদলি

জুলাই ৩, ২০২৬

দেশে বাণিজ্যিকভাবে জনপ্রিয় হচ্ছে ফিলিপাইন ব্ল্যাক আখের চাষ

জুলাই ৩, ২০২৬

নেত্রকোনায় লেবু চাষ করে স্বাবলম্বী

জুলাই ৩, ২০২৬

জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT