চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টিতে জলাবদ্ধতা: সময় নিয়ে বের হওয়ার অনুরোধ ডিএমপির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ১২, জুলাই ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

সকাল থেকে ভারী বৃষ্টিপাতের কারণে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে পানি আটকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর ফলে যানচলাচল ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে নগরবাসীকে হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

আজ শুক্রবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ অনুরোধ জানানো হয়।

ডিএমপি জানায়, প্রচণ্ড বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকা ডুবে গিয়ে রাস্তায় অনেক গাড়ি বিকল হয়েছে। এতে করে যানজটের সৃষ্টি হয়েছে। এ জন্য নগরবাসীকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

যেসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে— ফকিরাপুল, নয়াপল্টন, বায়তুল মোকাররম, শান্তিনগর, মালিবাগ মোড়, আরামবাগ, প্রগতি সরণি, নিউ মার্কেট, ধানমন্ডি রাপা প্লাজা, বংশাল, মিরপুর রোকেয়া সরণি, দয়াগঞ্জ মোড়, সায়েদাবাদ বাস টার্মিনাল, নিমতলী, টয়েনবি সার্কেল রোড, ধানমন্ডি ২৭, এলিফ্যান্ট রোড, মৎস্যভবন, কারওয়ান বাজার, বিজয় সরণি, ঢাকা গেট ভিআইপি রোড ও মিরপুর মাজার রোড।

এদিন ভোর থেকেই আষাঢ়ের শেষ দিকের বৃষ্টি ঝরছে ঢাকার আকাশ থেকে। বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক অলিগলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বাইরে কাজে বের হওয়া মানুষের সংখ্যা তুলনামূলক কম। সকালের বৃষ্টির শব্দে অনেকের ঘুম ভেঙেছে। তারপরেও যাদের কাজে বের হতে হয়েছে তারা পড়েছেন সীমাহীন ভোগান্তিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জলাবদ্ধতাডিএমপি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে মার্টিনেজের জন্য ফিফার বিশেষ সম্মান

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ জেলায় বিজিবি মোতায়েন

জুন ২২, ২০২৬

মেসির থেকে শেখা খুবই কষ্টকর, বলছেন ম্যাক অ্যালিস্টার

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুর বিকাশে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ প্রয়োজন: ববি হাজ্জাজ

জুন ২২, ২০২৬

ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT