ভাদ্রের বিক্ষিপ্ত বৃষ্টিতেও জলাবদ্ধতা!
A narrow Bangladesh street with brick piles on the side and two men walking away, surrounded by greenery and residential buildings. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
ভাদ্র মাসের বিক্ষিপ্ত বৃষ্টিতে টাঙ্গাইল সদরের আশেকপুর এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তা ঘাট। এলাকার গলির খানাখন্দ, ডোবা, নর্দমা বৃষ্টিতে তলিয়ে গেছে। সদর এলাকার ১৫ নম্বর ওয়ার্ড আশেকপুর। এখানকার জনসাধারণ কমপক্ষে ৩০ থেকে ৪০ টি পরিবারের সদস্যরা প্রতিদিন এই হাঁটু পরিমাণ পানি মাড়িয়ে চলাচল করছেন। এলাকার জনপ্রতিনিধি জলাবদ্ধতা নিরসনে অনেকটাই উদাসীন বলে জানিয়েছে সাধারণ জনগণ। জলাবদ্ধতা নিরসনে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ চায় এলাকাবাসীরা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






