বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

নিউ ইয়র্কের একটি ভবনে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা ঝুলছে, শহরের আধুনিক স্থাপত্যের পটভূমিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে।
আজ ২৩ জুন সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি করেছে।
এতে বলা হয়, বিদেশে মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে বিক্ষোভের সম্ভাবনা রয়েছে। তাই বিশ্বের যেখানেই থাকুন না কেন, মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।
এটি মূলত ইরানে হামলার প্রতিক্রিয়ায় সম্ভাব্য প্রতিশোধমূলক পদক্ষেপ এবং প্রতিবাদ আন্দোলনের আশঙ্কায় জারি করা হয়েছে বলে জানানো হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






