আন্তর্জাতিক

যুদ্ধ ও দুর্যোগে গত এক বছর বাস্তুচ্যুত হয়েছে ৭ কোটি মানুষ

শরণার্থী নারী ও শিশুদের চলাচল, দুর্যোগে বাস্তুচ্যুত মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্যোগে বাস্তুচ্যুত মানুষজনের একটি দল চলাচল করছে, তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে, তারা বিভিন্ন বোঝা বহন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সংঘাত এবং প্রাকৃতিক দুর্যোগে গত এক বছরে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন ৭ কোটিরও বেশি মানুষ। যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। জেনেভা-ভিত্তিক অভ্যন্তরীণ স্থানচ্যুতি পর্যবেক্ষণ কেন্দ্র (আইডিএমসি) বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই পরিসংখ্যান তুলে ধরেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা ও আশ্রয়ের সন্ধানে এত বেশি সংখ্যক মানুষ বাসস্থান ছেড়ে পালিয়ে গেছেন যা নজিরবিহীন। সংখ্যাটি ২০২১ সাল থেকে ২০ শতাংশ বেশি বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

শরণার্থীরা দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে পালিয়ে যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইডিএমসি তত্ত্বাবধায়ক নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের সেক্রেটারি জেনারেল জ্যান এগল্যান্ড বলেছেন, ২০২২ সালে উল্লেখযোগ্য সংখ্যক সংঘাত এবং প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটেছে। এর ফলে “এত বেশি সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছে যা আগে কখনও দেখা যায়নি”।

২০২২ সালের শেষ নাগাদ, রাশিয়ার ইউক্রেন আক্রমণের কারণে ৬০ লাখ মানুষ ইউক্রেনের অভ্যন্তরে অন্য শহরে চলে যেতে বাধ্য হয়েছে। বিশ্বব্যাপী সংঘাত ও সহিংসতার কারণে ২০২২ সালে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৬ কোটি ২০ লাখেরও বেশি। যা ২০২১ সাল থেকে ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এছাড়া বন্যা এবং দুর্ভিক্ষের মতো দুর্যোগের কারণে বিভিন্ন দেশে বাস্তুচ্যুত হয়েছেন ৮৭ লাখের বেশি মানুষ যা ২০২১ সাল থেকে ৪৫ শতাংশ বেশি।

অভ্যন্তরীণ স্থানচ্যুতি বলতে তাদেরকে বোঝায় যারা নিজ দেশের ভেতরে একস্থান থেকে অন্য স্থানে চলে যেতে বাধ্য হয়েছেন। আইডিএমসির এই পরিসংখ্যানে এক দেশ থেকে আরেক দেশে চলে গেছেন এমন মানুষদের হিসেব ধরা হয়নি।

বিষয়:ইউক্রেন দুর্যোগ বাস্তুচ্যুত যুদ্ধ রাশিয়া সংঘাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…