চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে গণতান্ত্রিক শাসন দেখতে চাই: ম্যাথিউ মিলার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
matthew miller state department

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশে রয়েছে এবং আরও সহিংসতা থেকে বিরত থাকতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। 

গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ম্যাথিউ মিলার বলেন: আমরা গণতান্ত্রিক শাসন দেখতে চাই। আমরা চাই, বাংলাদেশের জনগণ তাদের সরকার ঠিক করবেন। এ বিষয়ে আগামী দিন ও সপ্তাহগুলোতে আমরা নজর রাখব।

Banglabid

অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে মিলার বলেন: এ ক্ষেত্রে জনগণের গণতান্ত্রিক প্রত্যাশার প্রতিফলন ও একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পথ সুগম করার বিষয়ে তারা জোর দিচ্ছেন এবং এটি গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন: গত কয়েক সপ্তাহে অনেক প্রাণহানি ঘটেছে। আমরা শান্ত থাকার ও আগামী দিনগুলোতে সংযম প্রদর্শনের জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণাকে স্বাগত ও বাংলাদেশের আইনের সঙ্গে সংগতি রেখে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানাই।

একই সঙ্গে কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও হতাহতের ঘটনা নিয়ে প্রকাশিত খবরে গভীর দুঃখ প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। যারা স্বজন হারিয়েছেন ও যন্ত্রণা ভোগ করছেন তাদের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি।

Reneta

পরে বাংলাদেশের চলমান ঘটনাপ্রবাহ নিয়ে প্রশ্ন করে এক সাংবাদিক বলেন: স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শত শত হত্যাকাণ্ডের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু পরিস্থিতি এখনও অস্পষ্ট। ছাত্র-জনতা, নেতা, বিরোধী দল, সেনাবাহিনী বেসামরিক সরকার গঠনের চেষ্টা করছেন। আপনি কি অনুগ্রহ করে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে আরও তথ্য প্রদান করতে পারেন?

জবাবে মিলার বলেন: আমাদের সমবেদনা অবশ্যই তাদের প্রতি আছে যারা গত কয়েক সপ্তাহ ধরে সহিংসতায় আহত হয়েছেন। আমরা এখন সহিংসতার অবসান এবং জবাবদিহিতাকে সমর্থন করার দিকে মনোনিবেশ করছি। অন্তর্বর্তীকালীন সরকার সংক্রান্ত সকল সিদ্ধান্ত গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা রেখেই নেওয়া উচিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশের বর্তমান পরিস্থিতিম্যাথু মিলার
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়ে কী বার্তা দিতে চায় জামায়াত জোট?

আগস্ট ১১, ২০২৬

সরাসরি বিশ্বকাপ খেলা হবে না উইন্ডিজের, খেলতে হবে বাছাইপর্ব

আগস্ট ১১, ২০২৬

‘শিক্ষক নিয়োগ’ পদ্ধতি পরিবর্তন নিয়ে গুঞ্জন-আন্দোলন, শেষ পর্যন্ত কী হবে?

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

আগস্ট ১১, ২০২৬

জিমেইলের দারুণ কিছু ফিচার, যা বেশিরভাগ মানুষ জানে না

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT