চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক চাই: ভারতের পররাষ্ট্র সচিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের সাথে সম্পর্কের বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, বাংলাদেশের সাথে ইতিবাচক, গঠনমূলক ও পারস্পরিক স্বার্থ নির্ভর সম্পর্ক চায় ভারত।

সোমবার ৯ ডিসেম্বর পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এমন কথা বলেন। এর আগে, দুপুরে শেষ হয় বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটাই বাংলাদেশ ও ভারতের মধ্যে কোন উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো।

এসময় বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, সাংস্কৃতিক এ কূটনৈতিক স্থাপনায় হামলা নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। বিক্রম মিশ্রি বলেছেন, আমরা আশা করি এ নিয়ে বাংলাদেশের ইতিবাচক ও গঠনমূলক দৃষ্টিভঙ্গি দেখাবে।

Banglabid

তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ফোন করে সহযোগিতাপূর্ণ সম্পর্ক জোরদারের আশ্বাস দেন। আমরা বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক বাড়াতে চাই। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারে ভারত আগ্রহী।

সোমবার সকালে শুরু হওয়া প্রায় দুই ঘণ্টার বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবং ভারতের পক্ষে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নেতৃত্ব দেন। প্রতিনিধি পর্যায়ের বৈঠকের আগে দুই দেশের পররাষ্ট্রসচিব একান্ত বৈঠকে করেন।

আজ সকালেই বাংলাদেশ সফরে আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সফর শেষে রাতে তিনি দিল্লি ফিরে যাবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশবিক্রম মিশ্রিভারতভারতের পররাষ্ট্র সচিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রাথমিক শিক্ষার মান না বাড়ার জন্য শিক্ষক ও কর্মকর্তারা দায়ী: শিক্ষা উপদেষ্টা

পরবর্তী

আসাদ পরিবারের টানা ৫৪ বছরের ক্ষমতার অবসান

পরবর্তী
আসাদ পরিবারের ৫৪ বছরের ক্ষমতার অবসান, রাজনৈতিক পরিবর্তন. Channel i News - চ্যানেল আই নিউজ

আসাদ পরিবারের টানা ৫৪ বছরের ক্ষমতার অবসান

ইইউ রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইইউ রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে 'নির্বাচন' নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT