চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরেকটা ম্যাচ জিতলেই বিশ্বকাপে ইউক্রেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৭ পূর্বাহ্ণ ০২, জুন ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের প্লে-অফের সেমিফাইনালে স্কটল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে ইউক্রেন। এর ফলে ১৬ বছর পর দেশটির বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন বেঁচে রইল।

২০০৬ সালের পর আর বিশ্বকাপে খেলার সুযোগ না পাওয়া ইউক্রেন প্লে-অফের ফাইনালে গ্যারেথ বেলের ওয়েলসের বিপক্ষে খেলবে। এই ম্যাচ জিতলেই ১৬ বছর পর আবারো ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে দলটি পা রাখবে।

গত ফেব্রুয়ারিতে রাশিয়ার সামরিক অভিযানের পর প্রথমবার ইউক্রেন মাঠে নামল। বুধবার রাতে স্কটল্যান্ডের হ্যাম্পডেন পার্কে হওয়া ম্যাচের ৩৩ মিনিটে অধিনায়ক আন্দ্রি ইয়ারমোলেঙ্কোর উঁচু শটে অতিথিরা লিড পায়।বিরতির পর ৪৯ মিনিটে হেডে ব্যবধান দ্বিগুণ করেন স্ট্রাইকার রোমান ইয়ারেমচুক।

৭৯ মিনিটে ক্যালাম ম্যাকগ্রেগর লক্ষ্যভেদ করে স্কটল্যান্ডের আশা টিকিয়ে রেখেছিলেন। তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ম্যানচেস্টার সিটির অ্যাটাকিং মিডফিল্ডার ওলেক্সান্ডার জিনচেঙ্কোর দ্রুত বাড়ানো বল নিয়ে আর্টেম ডোববিক বল জালে জড়ালে স্কটিশদের বিরুদ্ধে দারুণ জয় পায় ইউক্রেন।

ম্যাচের পর আবেগপ্রবণ হয়ে পড়া ইউক্রেনের কোচ ওলেক্সান্ডার পেত্রাকভ বলেন, ‘আমরা তাদের জন্য খেলেছি যারা তাদের রক্তের শেষ বিন্দু দিয়ে লড়াই করছে। যারা প্রতিদিন কষ্ট করছে তাদের জন্য খেলেছি। ’

‘‘আমরা চূড়ান্ত লক্ষ্যের দিকে শুরুর কদম ফেলেছি। ওয়েলসের বিপক্ষে ম্যাচটি আমাদের সামনে আসছে। লোকেরা আমাদের কাছ থেকে যা আশা করছে, আমরা সেটাই করব।’’

Reneta

প্রথমবার ২০০৬ সালে বিশ্বকাপে খেলা ইউক্রেন সেবার কোয়ার্টার ফাইনালে উঠে সবাইকে চমকে দিয়েছিল। আগামী রোববার বাংলাদেশ সময় রাত ১০টায় কার্ডিফে ওয়েলসকে হারালেও আবারো হবে হলুদ জার্সিধারীদের কাটবে বিশ্বকাপের টিকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনওয়েলসকাতার বিশ্বকাপ বাছাইকাতার বিশ্বকাপ-2022লিড স্পোর্টসস্কটল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT