শিক্ষা

ফজিলাতুন্নেছা হলে অনিয়মের অভিযোগে ভোটগ্রহণ বন্ধ, দুই ঘণ্টা পর আবার শুরু

ভোটগ্রহণের জন্য ভোটাররা লাইনে দাঁড়িয়ে, ভোট কেন্দ্রের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাকসু নির্বাচনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা হল কেন্দ্রে প্রায় দুই ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল। ছবি: ভিডিও থেকে নেওয়া

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভোট কারচুপির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা হল কেন্দ্রে প্রায় দুই ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জাকসুর ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে ছাত্রদলের প্রার্থী শেখ সাদি হাসান কেন্দ্রের ভেতরে প্রবেশ করে অনিয়মের অভিযোগ তোলেন। এ সময় ভোটার ও নারী প্রার্থীদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। ঘটনাটি জানাজানি হলে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানায় এবং ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়।

পরে প্রায় দু’ঘন্টা পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।

এ বিষয়ে শিক্ষা ও গবেষণা সম্পাদক পদপ্রার্থী ফারহানা বিনতে জিগার ফারিনা বলেন, ‘মেয়েদের হলে এরকমভাবে ছেলেরা ঢুকে গেলে এখানে মেয়েদের নিরাপত্তা থাকে না। সে একেবারে দ্বিতীয় তলায় চলে গিয়েছিল, আমরা এটার প্রতিবাদ জানাই।’

ভোটকেন্দ্রে ঘটে যাওয়া এ ঘটনা প্রসঙ্গে নির্বাচন কমিশনের সদস্যসচিব জানান, ‘এখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। তবে সেটা বড় কোনো প্রভাব ফেলতে পারেনি। আমরা পুনরায় ভোট গ্রহণ শুরু করেছি।’

এদিকে জাকসু ও ২১টি হল সংসদ নির্বাচনে সকাল থেকে ভোটগ্রহণ চলছে। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচনে মোট ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

বিষয়:জাকসু নির্বাচন ২০২৫ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…