চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইবিতে চলছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, লক্ষ্য ১০০ ব্যাগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২৪
শিক্ষা
A A

সাদিয়া আফরিন অমিন্তা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হল শাখা ছাত্রলীগ এই রক্তদান কর্মসূচীর আয়োজন করেছে।

আজ বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবন সংলগ্ন পুরাতন শহীদ মিনার চত্বরে ‘রক্ত দিন জীবন বাঁচান’ স্লোগানকে সামনে রেখে এ রক্তদান কর্মসূচী শুরু হয়। দুপুর ২ টা পর্যন্ত অন্তত ৬৩ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা, যা ১০০ ব্যাগ অতিক্রম করবে বলে প্রত্যাশা তাদের।

আয়োজকরা জানান, এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর সার্বিক সহযোগিতায় ছিলেন আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট, মাগুরা। এতে ৬ জন প্যারামেডিক ও প্যাথলজিস্ট অংশ নেন। ক্যাম্প থেকে রক্তদাতাদের রক্ত গ্রহণকালে ডোনারকার্ড প্রদান করা হয়। এই কার্ডের মাধ্যমে তারা প্রয়োজনের সময় রক্তসহ আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট থেকে রক্তের ৫টি পরীক্ষা বিনামূল্যে পাবেন বলে জানান আয়োজকরা।

এই বিষয়ে রক্ত সংগ্রহ টিমের লিডার সাদ্দাম হোসেন মুন্না বলেন, আজকে ৭ মার্চ স্মরণে ব্লাড ডোনেশন ক্যাম্পিং এর ফলে আমরা যত ব্যাগ রক্ত পাবো তা আমাদের মাগুরাবাসীর উপকারে আসবে। প্রতি তিন মাস অন্তর যদি আমাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে এমন উদ্যোগ নেওয়া হয় তবে আমাদের রক্তের যে ঘাটতি, তা আর থাকবে না। থ্যালাসেমিয়াসহ অন্যান্য বেশকিছু রোগী রয়েছেন যাদের নিয়মিত রক্তের প্রয়োজন হয়। এধরনের উদ্যোগ নেওয়া হলে এসব রোগীদের পাশে দাঁড়ানো যাবে।

রক্তদাতা ও বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রায়হান তার অনূভুতি প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের ৪ বছরে আমি প্রথমবারের মতো রক্তদান করছি। আমার রক্তের মাধ্যমে হয়তো অনেক মানুষের উপকার হবে। রক্তদানের মাধ্যমে নিজের শরীরের তেমন কোন ক্ষতি হয় না বরং অন্য কারও জীবন বাঁচাতে সাহায্য করে। আজকে আমি অন্য কারও জীবন বাঁচাতে সাহায্য করছি আরেকদিন আমার জীবন বাঁচাতে অন্যকেও সাহায্য করবে।

রক্তদান কর্মসূচির আয়োজক শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মৃদুল হাসান রাব্বি বলেন, দেশের ভাষার ইতিহাসকে স্মরণ করে নির্মিত ক্যাম্পাসের পুরনো শহীদ মিনার দীর্ঘদিন অযত্ন অবহেলায় ঝোপঝাড়ে পূর্ণ ছিল। আমরা তা পুনরুদ্ধার করার চেষ্টা করছি। একই সঙ্গে ৭ মার্চে বঙ্গবন্ধুর স্মরণেই মূলত আমরা রক্তদান কর্মসূচির আয়োজন করছি। এছাড়াও কেন্দ্রীয় শহীদ মিনার, স্মৃতিসৌধ, মৃত্যুঞ্জয়ী মুজিব এবং মুক্তবাংলা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি পালন করেছি এবং ৭ মার্চ উপলক্ষে কুইজ এবং বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছি। পাশাপাশি দেশের ইতিহাসকে আগলে রেখে এমন একটি কাজের অংশ হতে পেরে আমরা অবশ্যই গর্বিত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইবিইসলামী বিশ্ববিদ্যালয়রক্তদান কর্মসূচী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশজুড়ে শুরু জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

জুন ২৮, ২০২৬

এক নজরে নকআউটে কে কার প্রতিপক্ষ, খেলা কখন

জুন ২৮, ২০২৬

আদাবরে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, হাসপাতালে নেওয়ার পর জাহিদের মৃত্যু

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT