অন্যান্য

দূতাবাস কর্মকর্তার সন্দেহ হলেই বাতিল হবে যুক্তরাষ্ট্রে ভিসার আবেদন

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের ছবি, ভবন ও গেটের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণের মাধ্যমে নাগরিকত্ব অর্জনের প্রবণতা ঠেকাতে আরও কঠোর অবস্থান নিচ্ছে দেশটির প্রশাসন। এবার থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণের উদ্দেশ্যে ভিসার আবেদন করা ব্যক্তিদের বিষয়ে আরও কঠোরভাবে যাচাই-বাছাই করবে মার্কিন দূতাবাস।

শুক্রবার (২৩ মে) এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

বলা হয়েছে, যদি যুক্তরাষ্ট্রের কনস্যুলার কর্মকর্তার মনে হয় যে কারও ভ্রমণের প্রধান উদ্দেশ্য যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া এবং এর মাধ্যমে শিশুর জন্য সেখানকার নাগরিকত্ব অর্জন করা, তাহলে তারা সেই পর্যটন ভিসার আবেদন বাতিল করবেন। এই ধরনের আবেদন বৈধ নয়।

কেউ যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে তিনি জন্মসূত্রে দেশটির নাগরিকত্ব পান। এই বিধান বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের প্রথম দিনই জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিলসহ একগুচ্ছ নির্বাহী আদেশে সই করেন তিনি।

বিষয়:ভিসার আবেদন যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…