চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিনিসিয়াসের রিয়াল ছাড়ার প্রসঙ্গে যা বললেন কোচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৫ পূর্বাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

বেশ কিছুদিন ধরেই আলোচনায় রিয়াল মাদ্রিদ ছাড়তে পারেন ভিনিসিয়াস জুনিয়র। সেসবকে অবশ্য গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন ব্রাজিলীয় তারকা। এ বিষয়ে একাধিকবার প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে রিয়াল কোচ কার্লো আনচেলত্তিকেও। প্রতিবারই জবাব দিয়েছেন ইতালিয়ান কোচ। আবারও একই বিষয়ে জানতে চাওয়া হলে আনচেলত্তির মুখে মিলেছে বিরক্তির ছাপ।

লা লিগার ম্যাচে ওসাসুনার বিপক্ষে শনিবার মাঠে নামবে রিয়াল। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ভিনির চুক্তির বিষয়ে প্রশ্ন যায় আনচেলত্তির কাছে। ইতালিয়ান কোচ বলেছেন, ‘বিষয়টি নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে। আমি কি এই ইস্যুতে বিরক্ত? হ্যাঁ। আমি কি এ নিয়ে চিন্তিত? না। আমি কি তাকে সুখি দেখছি? হ্যাঁ।’

‘আমরা তাকে নিয়ে খুশি। এক সপ্তাহ বা দুই সপ্তাহ আগে যা বলেছিলাম, এই ইস্যুতে বাড়তি কিছুই যোগ করার নেই আমার। এই বিষয় নিয়ে আমরা কথা বলি না, সেও বলে না। তাকে সেই পুরনো ভিনিসিয়াসের রূপেই দেখছি, যে সবকিছু ঠিকঠাক করতে ভীষণ আগ্রহী এবং সে গত ম্যাচে খুব ভালোভাবে তা করেও দেখিয়েছে।’

‘সে (সৌদি আরবের) প্রস্তাব পেয়েছে, নাকি পায়নি- আমি যেটা দেখি, সেটা নিয়ে বলতে পারি। আমি দেখছি, একজন সুখী খেলোয়াড়, যে কিনা কাজগুলো ঠিকভাবে করতে এবং এই ক্লাবের হয়ে ইতিহাস গড়তে চায়।’

চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে সর্বশেষ ম্যানচেস্টার সিটির বিপক্ষে দারুণ জয় পেয়েছে রিয়াল। ম্যাচসেরার পুস্কার জিতেছেন ভিনি। এ প্রসঙ্গে আনচেলত্তি বলেছেন, ‘আমি তাকে খুবই অনুপ্রাণিত দেখি। বিশেষ করে, সিটির বিপক্ষে সবশেষ ম্যাচে তার পারফরম্যান্সের কারণে। যেখানে সে ভীষণ চাপে ছিল এবং সে চাপ দারুণভাবে সামাল দিয়েছে, ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিভিনিসিয়াসরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টসসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিদেশে পাচার হওয়া অর্থ-সম্পদ ফেরাতে ১৩ দেশকে অনুরোধ করেছে সরকার

জুন ২৯, ২০২৬

প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারি-বেসরকারি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

জুন ২৯, ২০২৬

জাপান আজ ফুটবলের নতুন কাব্য লিখুক: আলমগীর

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কিছু ক্ষেত্রে টিআইএনের বাধ্যবাধকতা শিথিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জুন ২৯, ২০২৬

একাদশে থাকবেন না নেইমার, ‘জাপানি মেসি’ খেলতেই পারবেন না

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT