চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারো বর্ণবাদের শিকার, তবু নেচেই গেলেন ভিনিসিয়াস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪২ পূর্বাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

মাদ্রিদ ডার্বির আগে আবারো বর্ণবাদী আচরণের শিকার হলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। অ্যাটলেটিকোকে মাদ্রিদের সমর্থকদের একটি গ্রুপ তাকে লক্ষ্য করে বর্ণবাদী স্লোগান দিয়েছে।

ম্যাচের আগে ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামের বাইরে থেকে অ্যাটলেটিকোর সমর্থকরা ভিনিসিয়াসর্কে নিয়ে বর্ণবাদী স্লোগান দেয়। তারা চিৎকার করে বলতে থাকে, ‘তুমি একটি বানর ভিনিসিয়াস, তুমি একটি বানর।’

মায়োর্কার বিপক্ষে রিয়ালের ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচে গোল করার পর ভিনিসিয়াসের নেচে উদযাপনের সমালোচনা করেন স্প্যানিশ ফুটবল এজেন্টদের সভাপতি পেদ্রো ব্রাভো। একটি স্প্যানিশ সকার শোতে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত হয়ে তিনি দাবি করেন, ভিনিসিয়াস তার উদযাপনের সঙ্গে প্রতিপক্ষকে সম্মান করছেন না। একইসঙ্গে তার আচরণকে বানরের সাথে তুলনা করেন। ব্রাভোর মন্তব্যের রেশ ধরেই অ্যাটলেটিকোর সমর্থকরা ভিনিসিয়াসকে বানর বলে সম্বোধন করল।

তবে বর্ণবাদী আচরণের মুখে পড়েও রিয়াল মাদ্রিদের ফুটবলার ভিনিসিয়াস গোলের পর নাচ উদযাপন বন্ধ করেননি। ম্যাচের ১৮ মিনিটে স্বদেশী রদ্রিগো গোল করে যখন রিয়ালকে প্রথম লিড পাইয়ে দেন, তখন তার সঙ্গে ঠিকই নেচে দেখান ২২ বর্ষী খেলোয়াড়। বর্ণবাদী ব্যক্তিদের জন্য এটি ছিল ভিনিসিয়াসের অদৃশ্য চপেটাঘাত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা ভিডিও পোস্টে নাচ বন্ধ না করার ঘোষণা আগেই দিয়েছিলেন ভিনিসিয়াস। তিনি বলেছিলেন, ‘উদযাপনের চেয়ে আমার জেতার আকাঙ্ক্ষা, আমার হাসি এবং আমার চোখে ঝলকানি অনেক বড়।

‘এক সপ্তাহ আগে তারা আমার নাচকে অপরাধ হিসেবে গণ্য করেছিল। যে নাচগুলো আমার নিজস্ব নয়। রোনালদিনহো, নেইমার, লুকাস পাকুয়েতা, গ্রিজম্যান, জোয়াও ফেলিক্স, ম্যাথিউস কুনহাও নেচেছে। নাচগুলো ব্রাজিলিয়ান ফাঙ্ক, সাম্বা শিল্পী, রেগেটন গায়ক এবং কালো আমেরিকানদের অন্তর্গত। বিশ্বে এসব নাচ উদযাপন সাংস্কৃতিক বৈচিত্র্যের অংশ। এগুলোকে গ্রহণ করুন, সম্মান করুন। আমি নাচ থামাচ্ছি না।’

Reneta

কিংবদন্তি ফুটবলার পেলে, পিএসজি তারকা নেইমার, নিউক্যাসল তারকা ব্রুনো গুইমারেসসহ আরও অনেকের সমর্থন ভিনিসিয়াস পেয়েছেন। রিয়াল মাদ্রিদ বিবৃতিতে তাদের দলের কোনো খেলোয়াড় সম্পর্কে কেউ বর্ণবাদী মন্তব্য করলে বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকিও দিয়ে রেখেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকো মাদ্রিদওয়ান্ডা মেট্রোপলিটানোব্রাজিলভিনিসিয়াসরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্রিভসের ফিফটিতে প্রথম দিন ওয়েস্ট ইন্ডিজের

আগস্ট ৩, ২০২৬

গ্রিসে দাবানল নেভাতে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

নারীদের স্বেচ্ছায় ধর্ম গ্রহণ ও বিয়েতে বাধা দেয়া যাবে না: এলাহাবাদ হাইকোর্ট

আগস্ট ৩, ২০২৬

ট্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্তে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আগস্ট ৩, ২০২৬

সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT