চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাল কার্ড দেখে ক্ষমা চাইলেন ভিনিসিয়াস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৯ পূর্বাহ্ণ ০৪, জানুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল ম্যাচে ভিনিসিয়াসের লাল কার্ড দেখানোর মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘটনাবহুল ম‍্যাচ দিয়ে শুরু হল লা লিগার নতুন বছর। ম‍্যাচজুড়ে ছিল বিতর্ক আর নানা নাটকীয়তা। গোলরক্ষককে আঘাত করে লাল কার্ড দেখেছেন ভিনিসিয়াস জুনিয়র। পেনাল্টি মিস করেছেন জুড বেলিংহাম। রিয়ালের এমন বাজে রাতে হাল ধরেছেন লুকা মদ্রিচ। বদলি নেমে দলকে সমতায় ফেরান অভিজ্ঞ মিডফিল্ডার। যোগ করা সময়ে গোল করে ভ্যালেন্সিয়ার বিপক্ষে তিন পয়েন্ট নিশ্চিত করেন বেলিংহাম।

ভ্যালেন্সিয়ার মাঠে শুক্রবার রাতে উত্তেজনা ছড়ানো ম‍্যাচে ২-১ গোলে জিতেছে রিয়াল। জয়-পরাজর ছাপিয়ে বড় ঘটনাটি ছিল ৭৯ মিনিটে। তর্কাতর্কির এক পর্যায়ে ভ্যালেন্সিয়ার গোলরক্ষকের গায়ে আঘাত করে বসেন ভিনিসিয়াস। লাল কার্ড দেখতে হয় রিয়াল তারকাকে।

রাগে গজরাতে গজরাতে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘দুঃখিত এবং দলকে ধন্যবাদ।’

কোচ কার্লো আনচেলত্তির মতে অবশ্য লাল কার্ড হওয়ার মতো কিছু ঘটেনি, ‘আমরা মনে করি এটি একটি লাল কার্ড ছিল না, এটি ছিল দুটি হলুদ কার্ড। দল পেনাল্টি মিস করেছে, গোল করতেও ব্যর্থ হয়েছে। এসব কিছুতেই এটা পরিষ্কার যে আমাদের প্রথমার্ধ কতটা খারাপ ছিল। দ্বিতীয়ার্ধ কতটা ভালো ছিল তাও ব্যাখ্যা করা কঠিন। তবে এই দুই ধরনের খেলা থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে।’

‘আমরা এই লাল কার্ড বাতিলের জন্য আপিল করব। জানি না তারা এটা মানবে কিনা। স্টোলে দিমিত্রিয়েভস্কি আগে ভিনিকে স্পর্শ করেছে বিপরীতে ভিনি ধাক্কা দিয়েছে। ভিনি পরবর্তী খেলা খেলতে পারবে কিনা সেটা এখনও জানি না। তবে সে এখনও আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’

নাটকীয় জয়ে দারুণ এক কীর্তিও গড়েছে রিয়াল। লা লিগার ইতিহাসে প্রথম দল হিসেবে ৫০০০ পয়েন্টের মাইলফলক পেরিয়েছে। লা লিগার শুরু থেকে এপর্যন্ত রিয়ালের অর্জিত মোট পয়েন্ট ৫০০২।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিভিনিসিয়াসভ্যালেন্সিয়ারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬

প্রধানমন্ত্রীর কাছ থেকে ৩ প্রতিবন্ধী ব্যক্তির নিয়োগপত্র গ্রহণ

জুলাই ৩০, ২০২৬

ভোলা-বরিশাল সেতুতে জাপানি বিনিয়োগ আনছে স্ট্যালিয়ন ক্যাপিটাল

জুলাই ৩০, ২০২৬

ব্রাজিল খেলতে আসছে ভারতে, জানাল দিন তারিখ

জুলাই ৩০, ২০২৬

‘কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন আরও জনবান্ধব হবে’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT