বিনোদন

৪ দিনেই ১০০ কোটি, আবারও দক্ষিণী সিনেমার দাপট!

দক্ষিণী সিনেমার দৃশ্য, পুরুষ ও নারী চরিত্রের অ্যাকশন ভঙ্গি. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণী সিনেমার একটি দৃশ্য যেখানে পুরুষ ও নারী চরিত্র অ্যাকশন ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতে দক্ষিণী সিনেমার দাপটে মুখ থুবড়ে পড়ছে একের পর এক বলিউড সিনেমা! সেটা যেন আরও একবার প্রমাণ করলো সম্প্রতি মুক্তি প্রাপ্ত কন্নড় সিনেমার তুমুল জনপ্রিয় তারকা কিচ্চা সুদীপ ও বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ অভিনীত দক্ষিণী সিনেমা ‘বিক্রান্ত রোনা’।

গেল বৃহস্পতিবার (২৮ জুলাই) মুক্তির পর থেকেই বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে ছবিটি। জানা গেছে, মুক্তির মাত্র চার দিনেই সারা বিশ্বব্যাপী ছবিটির আয় ১০০ কোটি রুপিতে পৌঁছেছে!

ইতোমধ্যেই টিকেট বিক্রি বাবদ প্রায় ৯৫ কোটি রুপি আয় দাঁড়িয়েছে ছবিটির। সুতরাং, ছবিটি যে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করতে আর বেশি সময় নেবে না সে ব্যাপারে বেশ আশাবাদী চলচ্চিত্র নির্মাতারা।

বক্স অফিস কর্ণাটকের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটি প্রথম দিনে বিশ্বব্যাপী প্রায় ৩৫ কোটি রূপি আয় করে। যা মুক্তির প্রথম দিনে সর্বাধিক আয়কৃত কন্নড় ভাষার ছবির তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে। এছাড়াও মুক্তির দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিনে যথাক্রমে ১৮, ২০ ও ২১ কোটি রুপি আয় করেছে ছবিটি।

হিন্দি, কন্নড়, তেলুগু, ও তামিল ভাষায় মুক্তি প্রাপ্ত ‘বিক্রান্ত রোনা’ ছবিটি একটি সুপারহিরো থ্রিডি ঘরানার ছবি। যার ভিজুয়াল ইফেক্টস নিয়ে কাজ করেছেন ৮০০-র বেশি শিল্পী। অনুপ ভান্ডারী পরিচালিত এই ছবিটির পরিবেশনায় রয়েছেন সালমান খান ফিল্মস। –ইন্ডিয়ান এক্সপ্রেস

বিষয়:কিচ্চা সুদীপ জ্যাকুলিন ফার্নান্দেজ বক্স অফিস বলিউড অভিনেত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…