চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামান্নাকে ভুলে কার প্রেমে মজলেন বিজয়?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ণ ২৪, জুন ২০২৫
বিনোদন
A A
Two women and one man smiling in a casual setting. Channel i News - চ্যানেল আই নিউজ

তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার প্রেম ছিল বলিউডের বহুল চর্চিত বিষয়ের একটি। সম্পর্কের শুরু থেকেই প্রেম নিয়ে কোনো লুকোছাপা করেননি তারা। কিন্তু সম্পর্কের দুই বছর গড়াতে না গড়াতেই সব শেষ। ভেঙে যায় তাদের সম্পর্ক।

শোনা যায়, বিয়ের জন্য চাপ দেওয়াতেই নাকি তামান্নার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেন বিজয়। যার পর দুজনের আর এক সাথে দেখা মেলেনি। তবে এবার শোনা যাচ্ছে, অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বিজয়। যাকে কিনা এক সময় আমির খানের প্রেমিকাও বলা হতো।

তবে এই গুজবের সূত্রপাত কোথায়? জানা গেছে, সম্প্রতি বিজয় বার্মা ও ফাতিমা সানা শেখকে একটি ক্যাফেতে রোমান্টিক ডেটে দেখা গেছে। যার পর থেকে তাদের প্রেমের খবরটি জোরদার হয়েছে।

যদিও এই বিষয়ে বিজয় কিংবা ফাতিমা সানা শেখ কেউই কোন প্রতিক্রিয়া জানাননি। তাইতো সম্পর্ক সিলমোহর না দেওয়া পর্যন্ত তাদের সম্পর্কের বিষয়টি গুজবই রয়ে যাবে।

খুব শিগগিরি ‘গুস্তাক ইশক’ ছবিতে দেখা যাবে বিজয়-ফাতিমাকে। হতে পারে সেই প্রজেক্টের কাজেও তারা একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন।

এদিকে ফাতিমা বর্তমানে ব্যস্ত অনুরাগ বসুর পরবর্তী প্রজেক্ট ‘মেট্রো ইন দিনো’ নিয়ে। যেখানে রয়েছেন আদিত্য রায় কাপুর, সারা আলি খান, নিনা গুপ্তা, পঙ্কজ ত্রিপাঠি, আলি জাফর সহ আরো অনেকে। ছবিতে আলি জাফরের সঙ্গেই জুটি বাধবেন ফাতিমা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামান্না ভাটিয়াপ্রেমফাতিমা সানা শেখবিজয় বার্মা
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT