চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামান্নার সঙ্গে বিয়ে প্রসঙ্গে যা বললেন বিজয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৬ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২৩
বিনোদন
A A
বিজয় ও তামান্না হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কয়েকমাস ধরেই প্রকাশ্যে একে অপরের সঙ্গে প্রেম করছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া ও বলিউডের উঠতি তারকা বিজয় ভার্মা। দুজনের সম্পর্ক এখন গড়াতে যাচ্ছে বিয়ের পিঁড়ি পর্যন্ত। এমনটাই শোনা যাচ্ছে সম্প্রতি। এবার বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন বিজয় ভার্মা।

অভিনেতাকে জিজ্ঞেস করা হয়েছে তিনি কখন বিয়ে করবেন। উত্তরে বিজয় রসিকতা কয়রে প্রথমে বলেন, ‘প্রথমত কোনো নারী চান না আমি বিয়ে করি। আর এই জবাব আমি আমার মাকেও দিব না, অন্য কাউকেও দিব না।’

বিজয় জানান, তিনি জীবনের সেরা সময়টা কাটাচ্ছেন। সবচেয়ে কঠিন সময় গিয়েছে ২০১৩ সালে ‘মনসুন শুটআউট’ মুক্তির সময়। কান চলচ্চিত্র উৎসবে প্রশংসা পাওয়ার পরে তিনি ভেবেছিলেন তার জীবন নাটকীয়ভাবে বদলে যাবে। কিন্তু তা হয়নি। ছোট ছোট চরিত্র ছাড়া অন্য কাজ পাননি।

Banglabid

অভিনেতা আরও জানান, তিনি এক সময় পঙ্কজ ত্রিপাঠিকে অনুকরণ করতেন। তার অসংখ্য ভিডিও দেখেছেন কণ্ঠ এবং উচ্চারণ ঠিক করার জন্য। শুধু তাই নয়, জীবনের কঠিন সময়ে তিনি নাসিরউদ্দিন শাহ এর একটা কথা মনে করতেন- ‘একজন অভিনেতার কখনও প্ল্যান বি থাকা উচিত নয়।’

বিজয়কে সর্বশেষ দেখা গেছে সুজয় ঘোষের ‘জানে জান’-এ। এরপর তাকে দেখা যাবে ‘সুরিয়া ৪৩’-তে। ছবিতে আরও আছেন দুলকার সালমান ও নাজরিয়া ফাহাদ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামান্না ভাটিয়াবিজয় ভার্মা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভাই বন্ধু , ভাই শত্রু

আগস্ট ৮, ২০২৬

আসলেই পাকিস্তানের নিষিদ্ধ টিটিপি নেটওয়ার্কে বাংলাদেশি তরুণরা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘হাসিনা কার্ড খেলবেন আবার বাংলাদেশের বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীত’

আগস্ট ৮, ২০২৬

রোটারি ইন্টারন্যাশনালের সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার

আগস্ট ৮, ২০২৬

বাবা হারালেন মেসি

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT