চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয়-রাশমিকার রিসেপশনে তারার হাট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৭ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২৬
বিনোদন
A A

গেল ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে স্বপ্নের বিয়ে সেরেছিলেন বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। তবে তাদের সেই বিয়েতে উপস্থিত ছিলেন নিজেদের পরিবার বর্গ ও বন্ধুবান্ধবেরা।

বুধবার (৪ মার্চ) রাতে হায়দরাবাদে গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করলেন এই নবদম্পতি। তাদের এই বিশেষ দিনটিতে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন ভারতীয় চলচ্চিত্র জগতের দিকপালরা।

তবে বিয়ের মতো রিসেপশনের জন্য বিজয় ও রাশমিকা এদিনও আঁকড়ে রইলেন সংস্কৃতিতেই। বলিউডি ধাঁচে নয় বরং একেবারে সাবেকি সাজে সাজলেন বিজয়-রাশমিকা।

Banglabid

এদিন রাশমিকা সিঁদুর-রঙা শাড়িতে সেজেছিলেন, সঙ্গে কালো-সোনালী পাড়ে। চুলে খোঁপা বেঁধে তাতে ফুল দিয়েছিলেন তিনি। এটা তাদের সংস্কৃতির মধ্যেই পড়ে। মাঝখানে সিঁথি কেটে সিঁদুর পরেছিলেন রাশমিকা। নববধূকে দেখাচ্ছিল দারুণ।

বিয়ের মতো রাশমিকা নিজের রিসেপশনেরও সেজেছিলেন সোনার গয়নায়। গলায় জড়োয়া গয়না, কানে ভারি দুলের সঙ্গে কোমরে বিছা আর হাতে রত চুড় পরেছিলেন তিনি। বলিউড তারকাদের মতো হিরে কিংবা পান্নার গয়নায় সাজেননি নায়িকা।

বিয়ের দিন বিজয় প্রচুর গয়না পরলেও, রিসেপশনে তিনি প্রায় কোন গয়নাই পরেননি। ব্যাক-ব্রাশ করে চুল বেঁধেছিলেন তিনি। গলায় কেবল একটি রূপার হার পরেছিলেন তিনি। পোশাক হিসেবেও পরেছিলেন সিল্কের ধুতি, সাদা কুর্তা ও কাঁধে ছিল একটি ম্যাচিং শাল।

Reneta

পাপারাজ্জিদের সামনে আসতেই হাত জোড় করে নমস্কার জানান দুজনে। বিজয় রসিকতা করে বলেন, ‘আজকের পর আমরা উদযাপন শেষ করে একদম ‘আন্ডারগ্রাউন্ড’ (আড়ালে) চলে যেতে চাই। একটু শান্তিতে।’ পাশে দাঁড়িয়ে খিলখিলিয়ে হাসছিলেন নতুন বউ রাশমিকা।

অতিথি তালিকায় মহাতারকাদের মধ্যে ছিলেন চিরঞ্জীবী, দাগুবতী ভেঙ্কটেশ, নাগার্জুন ও স্ত্রী অমলা। নাগার্জুনের পুত্র নাগা চৈতন্য, জনপ্রিয় অভিনেতা ন্যানি, আল্লু অর্জুন, রাম চরণ ও স্ত্রী উপাসনা, মহেশ বাবুর স্ত্রী নম্রতা শিরোদকর এবং কন্যা সিতারা। বলিউড থেকে এসেছিলেন কৃতি শ্যানন, করণ জোহর এবং নীনা গুপ্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল্লু অর্জুনউপাসনাকরণ জোহরকৃতি শ্যাননচিরঞ্জীবীদাগুবতী ভেঙ্কটেশনম্রতা শিরোদকরনাগার্জুননীনা গুপ্তান্যানিবিজয় দেবরাকোন্ডারাম চরণরাশমিকা মান্দানারিসেপশন
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে একদিনে ৫ শতাধিক গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬

সন্ত্রাসীদের প্রতিরোধে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

আগস্ট ১৬, ২০২৬

প্রধানমন্ত্রীর দিল্লী সফরের জন্য ‘অনুকূল পরিবেশ’ চায় বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬

বিএনপির রাজনীতি উৎপাদন ও উন্নয়নের রাজনীতি: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

পুরান ঢাকায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, অল্পতে রক্ষা আশপাশের ভবন

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT