চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনার বিপক্ষে ঝড়ো সেঞ্চুরিটা মূল্যহীন বিজয়ের কাছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: খুলনা টাইগার্সের দুই শতাধিক রানতাড়ায় নেমে জয়ের কাছাকাছি পৌঁছেছিল দুর্বার রাজশাহী। শেষ ওভারে রাজশাহীর জয়ের প্রয়োজন ছিল ১৭ রান। সমীকরণ মেলাতে পারেননি অধিনায়ক এনামুল হক বিজয়। ৫৭ বলে সেঞ্চুরি করলেও দলকে জেতাতে ব্যর্থ হন। ৭ রানে হেরে যায় রাজশাহী। জেতাতে না পারায় তাই সেঞ্চুরিটার মূল্য নেই বিজয়ের কাছে।

রোববার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনার ২০৯ রান টপকাতে নেমে ২০২ পর্যন্ত যায় রাজশাহীর ইনিংস। ৯ চার ও ৫ ছক্কায় ৫৭ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন বিজয়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জেতাতে না পারার হতাশা ভেসে ওঠে বিজয়ের কণ্ঠে।

‘আসলে আমার ইনিংস নিয়ে বিশেষ করে বলার কিছু নেই। স্কোরবোর্ডে দেখছিলাম ম্যাচটা কতটুকু ক্লোজে নিয়ে যাওয়া যায়। রানরেট কত চলছে। ব্যাটিংয়ে ভেবেছি উইকেটে থাকি বল অনুযায়ী খেলতে থাকি। আফিফের একটা ক্যাচ ছিল। ৬-৭ রানে আউট হয়ে যেতে পারতাম। তবুও আল্লাহ হয়ত দিয়েছে। তাই এত বড় রান হয়েছে। ম্যাচ জেতাতে পারলে আলাদা শান্তি লাগত।’

‘এমন ম্যাচ জেতাতে পারা কিন্তু ব্যাটারের জন্য স্বপ্নের মতো ব্যাপার। সবার আশা থাকে ক্যারিয়ারে এমন ৫-৬টা ম্যাচ সে জেতাবে। একা নিজের হাতে। তখন নিজের ইনিংসটা সামারি করতে পারতাম। একটা সংখ্যা ভালো সংখ্যা সুন্দর সংখ্যা। আফসোস থেকে যাবে।’

রায়ান বুর্ল থাকলে ম্যাচ জেতা সম্ভব ছিল, মনে করছেন বিজয়- ‘দুটা বল স্লটে ছিল মিস হয়ে গেছে। একটা এপাশ থেকে যে করলো, একটা হাসানের বলে। দুইটা মিস করেছি। রায়ান বুর্ল বিপিএলে ভালো করছে। সে থাকলে অবশ্যই সুযোগ তো ছিলই। টুর্নামেন্টজুড়ে বিপিএলে বুর্ল এবং খুশদিল শাহ অন্যতম সেরা। মনে করি অবশ্যই সুযোগ তো ছিল (বুর্ল থাকলে)।’

বিপিএলে নিজের প্রথম সেঞ্চুরি নিয়ে বিজয় বলছেন, ‘আমরা যেসব ইনিংস দেখি এর পেছনে বল বয়, কোচ, থ্রোয়ার, যারা কাছের মানুষ আছে, তাদের আসলে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। সেই সকাল থেকে যে অনুশীলন করি এটা ৩৬০ ডিগ্রি বলেন বা আন অর্থোডক্স শট বলেন, এগুলো সুযোগ ব্যাটারের জন্য। যখন কাভার, পুল সোজা খেলতে পারছি, ভাবছি কীভাবে পাওয়ার প্লে শেষে বাউন্ডারি বের করতে পারি।’

Reneta

কাছের দুই মানুষকে সেঞ্চুরি উৎসর্গ করেছেন বিজয়। বলেছেন, ‘সেঞ্চুরির জন্য আমার কোচ এবং একটা বন্ধুকে ধন্যবাদ দিতে চাই। সবসময় আমার পাশে থাকে, আমার অনুপ্রেরণা দেয়। খুব ইতিবাচক থাকে। আমার খুব পছন্দের এবং কাছের মানুষ বিপ্লব ভাই এবং বন্ধু মাসুদ এই দুইজনকে উৎসর্গ করতে চাই।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খুলনাচট্টগ্রামবিজয়বিপিএল ২০২৫রাজশাহীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

মে ১২, ২০২৬

সৌদি আরবে পৌঁছেছেন ৫২ হাজার ৩৩৪ হজযাত্রী

মে ১২, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৪ বিলিয়নের বেশি

মে ১২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা লাইফ সাপোর্টে: ডোনাল্ড ট্রাম্প

মে ১২, ২০২৬

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT