ভারসাম্য হারিয়ে সিঁড়িতে পড়ে গেলেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা বিজয় দেবরকোন্ডা। সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও।
শুক্রবার (৮ নভেম্বর) মুম্বাইয়ের মিঠিবাই কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে তার আসন্ন মিউজিক ভিডিও ‘সাহিবা’র প্রচারের কাজে যান বিজয়। আর সেখানে সিঁড়ি দিয়ে নামার সময়ে পা পিছলে পড়ে যান এই নায়ক।
আচমকা একটি আওয়াজ হওয়ায় সকলের দৃষ্টি যায় সে দিকে। অভিনেতা কারও দিকে তাকাতেই পারছিলেন না এবং তিনি ঠিকমতো উঠে দাঁড়াতেও পারছিলেন না। এসময় আশেপাশে দাড়িয়ে থাকা লোকেরা সেই সময় অভিনেতাকে তুলতে এগিয়ে যায়। বিজয় উঠে দাঁড়াতেই তার চোখ ঘুরতে থাকে চারিদিকে। কেউ তাকে দেখছে না তো?
বিজয় সিঁড়িতে পড়ে যাওয়ার পরপরই তার টিমের সদস্যরা পাপারাজ্জিদের ভিডিও ধারণ করতে নিষেধ করেন। কিন্তু কে শুনে কার কথা! সবাই ব্যস্ত হয়ে পড়ে ছবি, ভিডিও করতে। যা মুহুর্তেই ভাইরাল হয়ে যায়।- হিন্দুস্থান টাইমস







