বিনোদন

কবে, কোথায় বিয়ে করছেন রাশমিকা-বিজয়?

রাশমিকা ও বিজয় বিয়ের অনুষ্ঠানে হাসিমুখে একে অপরের দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশমিকা ও বিজয় বিয়ের অনুষ্ঠানে একে অপরের সাথে হাসিমুখে দেখা করছেন, সুন্দর পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বেশ কয়েক বছর ধরে গুঞ্জন উড়ছে, প্রেম করছেন জনপ্রিয় তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। সবকিছু পেছনে ফেলে বাগদানের মাধ্যমে গুঞ্জনই বাস্তবে রূপ দিয়েছেন বলে দাবি ভারতীয় গণমাধ্যমের।

যদিও এতদিন বিষয়টি নিয়ে টুঁ-শব্দ করেননি বিজয় কিংবা রাশমিকা। এবার জানা গেল, বাগদানকে বিয়েতে রূপ দিতে যাচ্ছেন এই হবু দম্পতি।

ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের বিশাল একটি প্রাসাদে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন রাশমিকা-বিজয়। বিয়ের দিন-তারিখ নিয়ে ইন্টারনেটে ঝড় বইছে। এ নিয়ে রাশমিকা বা বিজয় কেউই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি আবার অস্বীকারও করেননি।

বিষয়:বিজয় দেবরকোন্ডা বিয়ে রাশমিকা মান্দানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…