চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ে নিয়ে প্রথমবার মুখ খুললেন রাশমিকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫২ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A
রাশমিকা ও তার স্বামী একসঙ্গে ছবি তুলেছেন, উভয়ই সুন্দর পোশাক পরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আংটি বদল সেরে এবার নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে চারহাত এক হওয়ার কথা তাদের, এমনই খবর। যদিও এই নিয়ে কখনও নিজেরা মুখ খোলেননি তারকাজুটি। তবে এবার গুঞ্জনে নিজের প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী নিজেই।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাদের বিয়ের খবর। বিজয় ও রাশমিকার আঙুলে বড় আংটিও নজর এড়ায়নি কারও। অনুরাগীদের মতে, তাদের হাতে দেখা যাচ্ছে বাগদানের আংটি।

গুঞ্জন কি সত্যি? এই প্রথম উত্তর দিলেন ‘পুষ্পা’ অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের পরিকল্পনা ও গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে রাশমিকা বলেন, “বিয়ের গুঞ্জনে হ্যাঁ বা না, কোনটাই বলতে চাই না। আমি শুধু এটুকুই বলব, যখন সঠিক সময় আসবে, আমরা সবটা জানাব।”

অর্থাৎ ব্যক্তিগত জীবন নিয়ে এই আলোচনা করতে তিনি নারাজ, তা স্পষ্ট করে দেন অভিনেত্রী।

সূত্রের খবর, চলতি বছরের অক্টোবরে হায়দরাবাদে ঘনিষ্ঠ পরিজনদের উপস্থিতিতে বাগদান সেরেছেন ‘ডিয়ার কমরেড’ জুটি।

সংবাদমাধ্যম সূত্রের খবর, বিজয়ের টিমের তরফে বাগদানের গুঞ্জনে সিলমোহর দেওয়া হয়েছিল। অন্যদিকে এও খবর, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে উদয়পুরে বিয়ের আসর বসবে।-ইন্ডিয়া টুডে

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিজয় দেবরকোন্ডাবিয়েরাশমিকা মান্দানা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিল্লিতে বিক্ষোভ চলাকালে আহত নারীর মৃত্যুর খবর সঠিক নয়, বলল পুলিশ

জুলাই ২৩, ২০২৬

আসামে বন্যায় আরও ১০ জনের মৃত্যু

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

এক মণ দুধে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা আরমানের

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিআইজিসহ ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৩, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT