বিনোদন

যেভাবে শাশুড়ির মন জিতেছেন ক্যাটরিনা!

ক্যাটরিনা ও তার মা একসঙ্গে হাসিমুখে আলিঙ্গন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাটরিনা ও তার মা একসঙ্গে হাসিমুখে আলিঙ্গন করছেন, জন্মদিনের উদযাপনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সবজি খেতে পছন্দ করেননা ভিকি কৌশল। এ নিয়ে অভিনেতার মায়ের আফসোসের শেষ নেই। তবে ব্যতিক্রম ক্যাটরিনা।

প্রায় সব ধরনের সবজিই পছন্দ করেন ক্যাটরিনা। আর তাই পুত্রবধূকে নিয়ে বেজায় খুশি শাশুড়ি। সম্প্রতি দুজনের খাদ্যাভ্যাস নিয়ে কথা বলেছেন ভিকি কৌশল।

ভিকি বলেন, ‘ক্যাটরিনা আমার চেয়ে বেশি ভেজিটেরিয়ান। ও সাধারণ খাবার পছন্দ করে। আমার মা খুব খুশি হন ও বাসায় থাকলে। কারণ তিনি আমাদের দুই ভাইকে লাউ ও ঝিঙে খাওয়াতে পারেননি। এখন তার পুত্রবধূ এগুলো প্রতিদিন খায়।’

অভিনেতা জানিয়েছেন তিনি রাঁধতে পারেন না। শুধু চা এবং ডিম ভাজতে পারেন। সেটাও শিখেছেন লকডাউনে। তবে তার ছোট ভাই কম-বেশি সবই রাঁধতে পারে।

ভিকি আরও জানান, ক্যাটরিনা প্যানকেক পছন্দ করেন। আর ভিকি পছন্দ করেন ছোলা ভাটুরে। ভিকি জানান, অন্য আর সব সাধারণ দম্পতির মতোই জীবন যাপন করেন তারা। শুধু পেশার খাতিরে লাইমলাইটে থাকা হয় তাদের।

বিষয়:ক্যাটরিনা ভিকি কৌশল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…