চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামানের পদত্যাগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৬ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০২৪
- সেমি লিড, জনপদ, দিনাজপুর, শিক্ষা
A A
হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পদত্যাগ করেছেন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান।

আজ শুক্রবার (৯ আগস্ট) সকালে তিনি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রফেসর সাইফুর রহমান।

একই সঙ্গে রেজিস্ট্রার বরাবর শুক্রবার দুপুরে পদত্যাগ পত্র জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশিদ ও ছাত্র উপদেষ্টা মাহবুবুর রহমান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যে প্রশাসনের বিভিন্ন পদে থাকা আরও কয়েকজন শিক্ষক পদত্যাগের প্রস্তুতি নিয়েছেন।

এর আগে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এ খবর ছড়িয়ে পড়লে ওই দিন বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের একটি প্রতিনিধি দল ভাইস চ্যান্সেলরের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবনে যান। কিন্তু তিনি সে সময় বাসভবনে ছিলেন না। সন্ধ্যার কিছু আগে শিক্ষক-শিক্ষার্থীরা জানতে পারেন বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের পরিচালক প্রফেসর ড. শ্রীপতি শিকদারের বাসভবনে আছেন ভিসি। পরে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা তার সঙ্গে দেখা করতে চান কিন্তু তিনি তাতে রাজি হননি। পরে একপর্যায়ে কথা বলেন, উপস্থিত শিক্ষকদের সঙ্গে।

ভিসি এম কামরুজ্জামান বিশ্ববিদ্যালয় থেকে চলে যাওয়ার কথা জানান তাদের। পরে রাত দশটার দিকে তিনি চলে যাওয়ার সময় শিক্ষার্থীরা তাকে ভেটেরিনারি গেটে আটক করে। এ সময় শিক্ষার্থীরা তার গাড়ি ভাঙচুর করে। পরে রাত দেড়টার দিকে প্রশাসনের সহায়তায় তিনি ক্যাম্পাস ত্যাগ করেন।

শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রফেসর সাইফুর রহমান জানান, আজ (৯ আগস্ট) সকালে ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী চ্যান্সেলরের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ ছাড়া আজ দুপুরে বিশ্ববিদ্যালয় প্রক্টর ও ছাত্র উপদেষ্টা তার কাছে পদত্যাগপত্র দিয়েছেন।

অধ্যাপক ড. এম. কামরুজ্জামান ২০২১ সালের ৩০ জুন বিশ্ববিদ্যালয়ে ৭ম ভাইস চ্যান্সেলর হিসেবে চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন তিনি। হিসেব অনুযায়ী নির্ধারিত সময়ের প্রায় এগারো মাস আগেই পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। হাবিপ্রবিতে যোগদানের আগে প্রফেসর ড. এম কামরুজ্জামান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক পদে কর্মরত ছিলেন।

ট্যাগ: অধ্যাপক ড. এম. কামরুজ্জামানের পদত্যাগহাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকার ২৯ থানায় কার্যক্রম শুরু

পরবর্তী

বিজয়ের রঙে মুছে দিতে চাই দ্রোহের ক্ষত

পরবর্তী
বাংলাদেশের স্বাধীনতা দিবসের জন্য রঙিন ব্যানার আঁকছেন তরুণরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয়ের রঙে মুছে দিতে চাই দ্রোহের ক্ষত

আর্জেন্টিনা হকি দলের খেলোয়াড়রা ব্রোঞ্জ জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বেলজিয়ামকে হারিয়ে ব্রোঞ্জ আর্জেন্টিনার

সর্বশেষ

ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা: বিদিশা এরশাদ গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬

হামজা-শামিতকে ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল, চমক সৌরভ

আগস্ট ২৫, ২০২৬

মহানবীর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে অনন্য ও মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

সাসপেন্সে ভরপুর যে সিনেমায় এক হলেন অক্ষয়-সাইফ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT