চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রং নম্বরে প্রেমের পরে ভর্তি পরীক্ষায় অপহরণ, তথ্যপ্রযুক্তির সাহায্যে তরুণী উদ্ধার

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৭:৩১ অপরাহ্ণ ১১, মে ২০২৪
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে এসে অপহরণের শিকার তরুণী অবশেষে উদ্ধার হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অপহরণকারী যুবককে।

শনিবার (১১ মে) দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মাসুম।

পুলিশ জানায়, ঘটনার ৮ দিন পর ফরিদপুর থেকে ওই তরুণীকে শুক্রবার (১০ মে) ফরিদপুরের একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়। সেই সময় গ্রেপ্তার করা হয় অপহরণকারি রাশেদুল ইসলাম (২২) কে।

রাশেদুল ইসলাম মাগুরা জেলার শ্রীপুর থানার চাকদহ গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তাকে বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল মাসুম বলেন, ‘রং নম্বর মোবাইল ফোনে পরিচয়ের পর কথা বার্তা হয় তাদের। গত ৩ মে ওই তরুণী হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে আসেন। এ সময় বিভিন্ন রকম কথা বলে রাশেদুল ইসলাম মেয়েটিকে অপহরণ করে নিয়ে যান।’

এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে তরুণীর বাবা অভিযোগ করলে অভিযানে নামে পুলিশ। আগে থেকেই পরিকল্পনামাফিক ওই তরুণীকে নিয়ে ঢাকা, সাভার, মাগুরা, ঝিনাইদহ ও ফরিদপুরের একটি ভাড়া বাড়িতে অবস্থান নেন ওই যুবক। তথ্যপ্রযুক্তির সহযোগিতায় আসামির অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।

Reneta

গণমাধ্যমকর্মীদের তিনি আরও জানান, মোবাইলের রং নম্বর থেকে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গ্রেপ্তার আসামি একজন দিনমজুর। কিন্তু তিনি বিভিন্ন সময় নিজেকে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির ছেলে ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে পরিচয় দিতেন। পরে ওই তরুণীকে অপহরণ করে নিয়ে যান।

এ ঘটনায় থানায় মামলা হলে শুক্রবার রাতে ফরিদপুরের একটি ভাড়া বাসা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় বাসা থেকে অপহৃত তরুণীকে উদ্ধার করা হয়। আসামিকে শনিবার বিকালে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানোর কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তরুণী উদ্ধাররং নম্বরে প্রেমহাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT