চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোরবানির পশুর হাটে দেওয়া হবে ভেটেরিনারি সেবা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০১ অপরাহ্ণ ১৩, জুন ২০২৪
বাংলাদেশ
A A
প্রধান অতিথি ও অতিথিরা কোরবানির পশুর হাটে ভেটেরিনারি সেবা উদ্বোধন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সারাদেশে কোরবানির পশুর হাটসমুহে ভেটেরিনারি মেডিকেল টিম প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দিবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোঃ আব্দুর রহমান।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকায় প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গনে কোরবানির পশুর হাটে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান। আসন্ন পবিত্র ঈদুল আযহা যেন শান্তিপূর্ণভাবে প্রতিটি মানুষ পালন করতে পারে তার সব ধরণের ব্যবস্থা সরকার করেছে।

উল্লেখ্য, এবছর ঢাকায় উনিশটি হাটে এবং সারাদেশে এক হাজার বিরাশিটি স্থায়ী এবং দুই হাজার ষোলটি অস্থায়ী কোরবানির পশুর হাটে মোট এক হাজার সাতশত বায়ান্নটি ভেটেরিনারি মেডিকেল টিম দায়িত্ব পালন করবে। ক্রেতা সাধারণের সুস্থ্য গবাদিপশু ক্রয়ে এবং হাটে আগত পশুর স্বাস্থ্য সেবা বিষয়ক পরামর্শ প্রদান করবে এই টিম। হাটে বিভিন্ন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সুবিধা বিদ্যমান থাকবে। জরুরী প্রয়োজনে যোগাযোগের জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরের হটলাইন ১৬৩৫৮ চালু রয়েছে।

Banglabid

এছাড়া চামড়ার গুনগত মান নিশ্চিতে কোরবানির পশুর সঠিকভাবে চামড়া ছাড়ানো ও সংরক্ষণ বিষয়ে একত্রিশ হাজার সাতশত নিরানব্বই জন পেশাদার ও অপেশাদার মাংস প্রক্রিয়াকারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। পরিবেশ সমুন্নত রেখে নির্ধারিত স্থানে পশু কোরবানি এবং কোরবানির বর্জ্য অপসারণ বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে পোস্টার, লিফলেট, উঠান বৈঠক, ঠিভি টক-শো, রেডিও প্রোগ্রাম চলমান রয়েছে। ক্রেতা-বিক্রেতা কেউ যেন অযথা হয়রানির শিকার না হন সেদিকে বিশেষ লক্ষ্য রাখা হবে। হাটে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য পর্যাপ্ত সদস্য নিয়োজিত থাকবে। বিগত বছরের ধারাবাহিকতায় এবারও কোন খামারি নিজ বাড়ি থেকে পশু বিক্রি করলে তাকে হাসিল দিতে হবে না। কোন খামারি তাঁর পশু দূরবর্তী হাটে নিতে চাইলে, রাস্তাঘাটে জোর করে নামাতে বাধ্য করা যাবে না। হাটে আনার পথে কেউ পশু বিক্রি করলে তার কাছ থেকে ইজারা গ্রাহক জোর করে চাঁদা বা হাসিল গ্রহণ করতে পারবে না। মহাসড়কে বা যেখানে হাট বসালে যান চলাচল ক্ষতিগ্রস্ত হতে পারে এমন কিছু যাতে না হয় এবং সড়কে বা সেতুতে কোরবানির পশুবাহী গাড়িকে প্রাধান্য দেওয়া হবে, যাতে রাস্তায় পশু আটকে কৃত্রিম সংকট সৃষ্টি না হয়।

সকল গবাদিপশু সড়কপথ, রেলপথ এবং নৌপথে পরিবহনের সময় পশু ও পশু বিক্রেতার নিরাপত্তা নিশ্চিতকরণসহ কোরবানির পশুবাহী ট্রাক ছিনতাই রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোঃ আব্দুর রহমানমৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT