চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টপ গান’ অভিনেতাকে ছুরিকাঘাতে হত্যা, হলিউডে চাঞ্চল্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৮ অপরাহ্ণ ০৬, জুন ২০২৬
বিনোদন
A A

ছুরিকাঘাতে মৃত্যু হলো হলিউডের জনপ্রিয় অভিনেতা জেমস হ্যান্ডির। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) জানিয়েছে, বুধবার শহরের টারজানা এলাকায় একটি বাসভবনের সামনে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, একটি কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কর্মকর্তারা হ্যান্ডিকে বাড়ির সামনের উঠানে বুকে ছুরিকাঘাতের ক্ষতসহ পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে বৃহস্পতিবার নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করে এলএপিডি জানায়, তিনি ৮১ বছর বয়সী অভিনেতা জেমস হ্যান্ডি।

তদন্তকারীরা জানিয়েছেন, জরুরি সেবায় ফোন করে এক ব্যক্তি দাবি করেন, “আমি ঈশ্বর পুত্র, পাপী এই মানুষকে আমি হত্যা করেছি।” পরে পুলিশ অভিযোগ করে যে, ৪৪ বছর বয়সী মাইকেল গ্লেডহিল অভিনেতাকে ছুরিকাঘাত করেছেন। তবে হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছানোর পর গ্লেডহিল নিজেই কর্মকর্তাদের সামনে এসে জানান, তাকেই খোঁজা হচ্ছে। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।

তদন্তে জানা গেছে, গ্লেডহিল তার মা ও জেমস হ্যান্ডির সঙ্গে একই বাসায় বসবাস করতেন। নিহত অভিনেতার প্রেমিকার ছেলে তিনি। পরে তাকে হত্যা মামলায় অভিযুক্ত করা হয়। শুক্রবার আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে বলা হয়, গ্লেডহিল ‘পূর্বপরিকল্পিত বিদ্বেষপূর্ণ উদ্দেশ্যে’ ছুরি ব্যবহার করে হ্যান্ডিকে হত্যা করেছেন।

বর্তমানে তাকে মানসিক স্বাস্থ্য মূল্যায়নের জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ কারণে শুক্রবার নির্ধারিত প্রথম আদালত শুনানিতেও তিনি উপস্থিত ছিলেন না।

Reneta

দীর্ঘ অভিনয়জীবনে জেমস হ্যান্ডি অসংখ্য চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনায় কাজ করেছেন। তিনি বিশেষভাবে পরিচিত টপ গান: ম্যাভরিক, দ্য রকেটার এবং জুমানজির মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস পুলিশ। এবিসি নিউজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুনজেমস হ্যান্ডিটপ গানলিড বিনোদনসিনেমাহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে তেলের দাম

জুলাই ২৩, ২০২৬

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে বজ্রসহ বৃষ্টি

জুলাই ২৩, ২০২৬

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT