চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার রায় ঘোষণা আজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০২ পূর্বাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, আদালত
A A

জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয় তরুণের লাশ পোড়ানো ও সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৬ আসামির বিরুদ্ধে আজ রায় ঘোষণা করা হবে।

আজ (৫ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক প্যানেল। এই প্যানেলে আরও দুই বিচারক হিসেবে আছেন মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এটি ট্রাইব্যুনাল-২ এর পুনর্গঠন পরবর্তী তৃতীয় রায়। গত ১ ফেব্রুয়ারি মামলার রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করা হয়। এর মাধ্যমে ১৬ আসামির ভাগ্য নির্ধারিত হবে, যাদের মধ্যে অনেকেই সেদিনের নৃশংস ঘটনায় সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

আগে, ২০ জানুয়ারি রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল। ওইদিন প্রসিকিউশনের পক্ষ থেকে যুক্তি উপস্থাপন করেন মিজানুল ইসলাম, অন্যদিকে আসামিপক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী মো. আমির হোসেন, মিরাজুল আলম ও আবুল হাসান। এর আগে, আসামিদের হয়ে শুনানিতে অংশ নেন আইনজীবী সৈয়দ মিজানুর রহমান। এই মামলার ১৬ আসামির মধ্যে আটজন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তাদের মধ্যে আছেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম, ডিবির তৎকালীন পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, এসআই শেখ আবজালুল হক ও কনস্টেবল মুকুল।

মামলার তদন্ত কর্মকর্তা জানে আলম খানসহ মোট ২৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। এতে এসআই শেখ আবজালুল হক দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ছয় তরুণ। এরপর পুলিশ ভ্যানে তাদের লাশ তুলে পুড়িয়ে দেওয়া হয়। নৃশংস এই ঘটনায় আরও অভিযোগ রয়েছে যে, একজন জীবিত ছিলেন, যাকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারা হয়। এর আগে ২ জুলাই মামলার আনুষ্ঠানিক অভিযোগ গৃহীত হলে আদালত অভিযোগের ভিত্তিতে প্রমাণাদি এবং সাক্ষী উপস্থাপন করে প্রসিকিউশন।

গত বছর ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয় এবং মামলার পরবর্তী কার্যক্রমে ট্রাইব্যুনাল-২ অপরাধের পটভূমি ও সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করে মামলার শুনানি সম্পন্ন করে রায় ঘোষণা করতে প্রস্তুত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশুলিয়ারায় ঘোষণা
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাংক খাতে ‘দুর্দশাগ্রস্ত ঋণ’ প্রায় ১১ লাখ কোটি টাকা

জুন ১৭, ২০২৬

ব্যাটিং ব্যর্থতার দিনে আলো দেখালেন মেহেদী

জুন ১৭, ২০২৬

চা শ্রমিকদেরকে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে পেরে খুশি প্রধানমন্ত্রী

জুন ১৭, ২০২৬

প্রথম গোলের পর কেন কেঁদেছেন মেসি

জুন ১৭, ২০২৬

কেন আলজেরিয়ার ম্যাচে জিদান

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT