চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেনিসে স্বর্ণসিংহের জন্য লড়বে যে ছবিগুলো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৭ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২৪
বিনোদন
A A

ভেনিস চলচ্চিত্র উৎসবকে প্রতিবছর হলিউডের পুরস্কার মৌসুমের শুরু হিসেবে দেখা হয়। এতে নির্বাচিত ছবিগুলোর বেশিরভাগই অস্কারে ফেভারিট হয়ে থাকে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে উৎসবের ৮১তম আসরের মনোনীত সিনেমাগুলোর তালিকা ঘোষণা করা হয়েছে। এ বছর মূল প্রতিযোগিতা বিভাগে স্বর্ণসিংহের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে ২১টি চলচ্চিত্র। উৎসবে প্রধান জুরির দায়িত্ব পালন করবেন নন্দিত ফরাসি অভিনেত্রী ইজাবেল হুপার।

দ্য রুম নেক্সট ডোর

এই তালিকায় আছে স্প্যানিশ নির্মাতা পেড্রো আলমোদোভারের ‘দ্য রুম নেক্সট ডোর’। উৎসবে স্বর্ণসিংহের অন্যতম দাবিদার বলা হচ্ছে ছবিটিকে। এই প্রথম পুরোপুরি ইংরেজি ভাষায় চলচ্চিত্র বানিয়েছেন আলমোদোভার। এ ছবিতে আছেন টিলডা সুইনটন ও জুলিয়ান মুরকে।

এ বছরের সবচেয়ে আলোচিত সিনেমাগুলো মধ্যে একটি হচ্ছে— ‘জোকার: ফলি আ ডিউ’। টড ফিলিপস পরিচালিত ‘জোকার’ সিনেমার সিকুয়েলটি ভেনিস উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে আছে। ৪ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ভেনিসে প্রিমিয়ার হবে জোয়াকিন ফিনিক্স ও লেডি গাগা অভিনীত সিনেমাটির।

জোকার: ফলি আ ডিউ

প্রতিযোগিতা বিভাগে লড়বে ফ্রান্সের তিন ছবি, ইতালির পাঁচ ছবি। একমাত্র এশীয় সিনেমা হিসেবে মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে সিউ হুয়া ইয়ের ‘স্ট্রেঞ্জার আইস’। ছবিটি নির্মিত হয়েছে সিঙ্গাপুর, তাইওয়ান, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায়।

হ্যালিনা রেজিনের ইরোটিক থ্রিলার ‘বেবিগার্ল’ও আছে সেরা ছবির দৌড়ে। এতে আছেন নিকোল কিডম্যান, হ্যারিস ডিকিনসনের মতো তারকা। আলোচনা চলছে মার্কিন ক্রাইম থ্রিলার ‘দ্য অর্ডার’ নিয়েও। জাস্টিন কারজেল পরিচালিত এ সিনেমায় এফবিআই এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন জুড ল। ইতালীয় নির্মাতা লুকা গুদানিনোর ছবি ‘কুইয়ার’ নিয়েও চলছে চর্চা। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেগ।

বেবিগার্ল

এছাড়াও স্বর্ণসিংহের দৌড়ে আছে পাবলো লরেইনের ‘মারিয়া’। চিলির নির্মাতার এই ছবিতে প্রখ্যাত অপেরা গায়িকা মারিয়া ক্যালাসের চরিত্রে দেখা যাবে অ্যাঞ্জেলিনা জোলিকে।

Reneta

উদ্বোধনী রাতে থাকছে টিম বার্টন পরিচালিত ‘বিটলজুস বিটলজুস’। আগামী ২৮ আগস্ট প্রতিযোগিতার বাইরে এর প্রদর্শনী হবে। ছবিতে প্রধান চরিত্রে ফিরছেন মাইকেল কিটন। এছাড়া অভিনয় করেছেন উইনোনা রাইডার, ক্যাথেরিন ও’হারা, মনিকা বেলুচ্চি, উইলেম ড্যাফো ও জেনা ওর্টেগা।

ইতালির লিদো দ্বীপে আগামী ২৮ আগস্ট উঠবে এই চলচ্চিত্র উৎসবের পর্দা, নামবে ৭ সেপ্টেম্বর।

সূত্র: দ্য গার্ডিয়ান

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাঞ্জেলিনা জোলিকুইয়ারজুলিয়ান মুরজোকার: ফলি আ ডিউটিলডা সুইনটনদ্য অর্ডারদ্য রুম নেক্সট ডোরবেবিগার্লভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবমারিয়ালিড বিনোদনস্বর্ণসিংহ
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন ‘আউটডোর এসি’ ভাইরাল, কমাতে পারে ৩-৬ ডিগ্রি তাপমাত্রা

জুন ২৯, ২০২৬

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জুন ২৯, ২০২৬

শহীদ মিনারে সর্বজনের শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

জুন ২৯, ২০২৬
জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর

জুন ২৯, ২০২৬

ব্রাজিল-জাপান লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT