যুক্তরাষ্ট্রের হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে নিউইয়র্কে ব্রুকলিনের বন্দিশিবিরে রাখা হয়েছে। আগামী সপ্তাহে তার বিচার প্রক্রিয়া শুরু হতে পারে। মাদুরোকে আটক অভিযানের সময় ভেনেজুয়েলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। মাদুরো আটক হওয়ায় ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন বলে রায় দিয়েছে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট। তবে, নিরাপদে ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা চালানোর ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মাদুরোকে আটকের ঘটনায় উদ্বেগ জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, এটি একটি বিপদজ্জ্বনক নজির। এঘটনায় নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ ও আঞ্চলিক সংগঠন।







