চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাসানচর থেকে পালানো নারী শিশুসহ ৭ রোহিঙ্গা আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০২২
- সেমি লিড, অপরাধ, জনপদ, নোয়াখালী
A A

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে পালিয়ে আসা নারী-শিশুসহ সাত রোহিঙ্গাকে আটক করেছেন সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা।

বুধবার ৩ আগস্ট সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ। এর আগে, মঙ্গলবার  দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউপির ১নম্বর ওয়ার্ডের এছহাক মুন্সিরহাট থেকে তাদের আটক করা হয়। পরে সংবাদ পেয়ে রাতেই চরজব্বর থানার পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

আটকরা হলো, ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৭৪নং ক্লাস্টারের মোহাম্মদ ইসমাইল (১৯), একই ক্লাস্টারের পারভিন আক্তার (২৮), মর্জিনা আক্তার (১৮),  আয়াস (১০), মর্জিনা খাতুন (৮), বেছানা পরভেজ (৬) এবং নুর বেগম (৩৯)।  তাদের সঙ্গে ৬ থেকে দশ বছর বয়সী তিন শিশু আছে। তারা সবাই হাতিয়ার ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে মোহাম্মদপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের এছহাক মুন্সিরহাটে একসঙ্গে সাত রোহিঙ্গা আসেন। এতে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা রোহিঙ্গা বলে স্বীকার করেন এবং ভাসানচর থেকে পালিয়ে এসেছেন বলে জানান। পরে বিষয়টি চরজব্বর থানায় জানানো হয়। খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে থানা থেকে পুলিশ যাওয়ার পর আটক রোহিঙ্গাদের হস্তান্তর করা হয়।

ওসি আরও জানায়, ভাসানচর থেকে পালিয়ে আসা নারী-শিশুসহ সাতজন রোহিঙ্গাকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। আটক রোহিঙ্গাদের থানায় রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর উদ্‌যাপনে চ্যানেল আইয়ে চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

পৌর কর বাড়লেও নাগরিক সেবার মান বাড়েনি পটুয়াখালীর গলাচিপা পৌরসভায়

আগস্ট ৪, ২০২৬

যে সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না

আগস্ট ৪, ২০২৬

আহসান মঞ্জিলের মতো ঐতিহাসিক স্থাপনাগুলো হতে পারে সৃজনশীল অর্থনীতির নতুন খাত

আগস্ট ৪, ২০২৬

৫ আগস্ট উপলক্ষে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT