বিনোদন

‘বর্ডার টু’-তে সানির সঙ্গে যোগ দিলেন বরুণ

দুই পুরুষের ছবি, একজন সানির সঙ্গে, অন্যজন বরুণ, বর্ডার টু সিনেমার দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ডার টু সিনেমার দৃশ্যে সানি ও বরুণের ছবি, যেখানে তারা একসঙ্গে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জেপি দত্ত পরিচালিত ১৯৯৭ সালের হিট ওয়ার ড্রামা ‘বর্ডার’। এবার আসছে এই ছবির সিকুয়েল ‘বর্ডার টু’। ছবির মুখ্য চরিত্রে এবারও থাকছেন সানি দেওল। তার সঙ্গে যোগ দিয়েছেন বরুণ ধাওয়ান।

জানা গেছে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বরুণ ধাওয়ান। সিনেমার কাছের এক সূত্র জানিয়েছে, ছবির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকবেন বরুণ। বরুণ মনে করছেন, এই ছবি তার ক্যারিয়ারের ল্যান্ডমার্ক হতে চলেছে।

‘বর্ডার টু’ ছবিটি ভূষণ কুমারের সঙ্গে প্রযোজনা করবেন জেপি দত্ত এবং নিধি দত্ত। পরিচালনা করবেন অনুরাগ সিং। এর আগে ‘দিল বোলে হাদিপ্পা!’, ‘জাট অ্যান্ড জুলিয়েট’, ‘পাঞ্জাব ১৯৮৪’, ‘কেশরী’র মতো ছবি পরিচালনা করেছেন অনুরাগ।

ছবির শুটিং শুরু হবে নভেম্বরে। ‘বেবি জন’ ছবির শুটিং শেষ করে ডিসেম্বর থেকে শুটিং শুরু করবেন বরুণ। ২০২৬ সালে মুক্তি পাবে ‘বর্ডার টু।’

বিষয়:বরুণ ধাওয়ান বর্ডার টু সানি দেওল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…