ফুটবল

ফিফা বর্ষসেরা ডেম্বেলে, টানা তৃতীয়বার পেলেন বনমাতি

ফিফা বর্ষসেরা ডেম্বেলে পুরস্কার গ্রহণ করছেন দুই ফুটবল তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ফুটবল তারকা পুরস্কার গ্রহণ করছেন, পাশে আছেন একজন কর্মকর্তা, অনুষ্ঠানে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পিএসজির হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে গত সেপ্টেম্বরে ক্যারিয়ারে প্রথম ব্যালন ডি’অর জিতেছেন উসমানে ডেম্বেলে। এবার ফিফার বর্ষসেরা পুরস্কারও জিতলেন ২৮ বর্ষী ফ্রান্স তারকা। টানা তৃতীয়বার মেয়েদের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন স্পেন ও বার্সেলোনার আইতানা বনমাতি। গত সেপ্টেম্বরে প্রথম নারী ফুটবলার হিসেবে টানা তৃতীয়বার ব্যালন ডি’অরও জিতেছেন তিনি।

কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার রাতে জমকালো আয়োজনে বর্ষসেরাদের হাতে পুরস্কার তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

গত মৌসুমে পিএসজির ট্রেবল জয়ের পথে অন্যন্য অবদান রেখেছেন ডেম্বেলে। ট্রেবল জয়ের পথে ৩৭ গোল ও ১৬ অ্যাসিস্ট করেছেন। পুরস্কার জয়ের দৌড়ে ডেম্বেলে পেছনে ফেলেছেন স্পেন ও বার্সেলোনা তারকা লামিন ইয়ামালকে। গত মৌসুমে ডেম্বেলে লামিন ইয়ামাল বার্সার হয়ে গত মৌসুমে ২১ গোল ও ২৬ অ্যাসিস্ট নিয়ে জিতেছেন ঘরোয়া ডাবল।

প্রথম নারী ফুটবলার হিসেবে টানা তৃতীয়বার মেয়েদের বর্ষসেরার পুরস্কার জিতেছেন আইতানা বনমাতি। গত মৌসুমে বার্সেলোনার হয়ে ২০টি গোল ও ১৬টি অ্যাসিস্ট করে জিতেছেন লিগা এফ, কোপা দে লা রেইনা এবং স্প্যানিশ সুপার কাপ শিরোপা। এর আগে ২০২৩-২০২৪ মৌসুমেও ফিফা বর্ষসেরা পুরস্কার জিতেছেন বার্সেলোনা তারকা।

বিষয়:ডেম্বেলে ফিফা বনমাতি বর্ষসেরা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…