ফুটবল

আর্জেন্টিনার বর্ষসেরা ডি মারিয়া

আর্জেন্টিনার ডি মারিয়া গোল করে হৃদয় জয় করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার ফুটবল তারকা ডি মারিয়া গোল করে দর্শকদের মন জয় করেন, তার উত্তেজনাপূর্ণ মুহূর্ত ক্যাপচার।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দীর্ঘ ১০ বছর পর দ্বিতীয়বারের মতো আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার হলেন অ্যাঙ্গেল ডি মারিয়া। তিনি পেছনে ফেলেছেন লৌতারো মার্টিনেজ ও লিয়ান্দ্রো পারেদেসকে। ক্যারিয়ারে প্রথমবার এ পুরস্কার পেয়েছিলেন ২০১৪ সালে।

আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিকদের ভোটে নির্ধারণ করা হয় দেশটির বর্ষসেরা ফুটবলার। ২০২৫ সালের সে দৌড়ে ছিলেন ডি মারিয়া, মার্টিনেজ ও পারেদেস। সর্বাধিক ভোট পেয়ে সেরা নির্বাচিত হয়েছেন ৩৭ বর্ষী ডি মারিয়া। জমকালো এক অনুষ্ঠানে অ্যাটাকিং মিডফিল্ডারের হাতে তুলে দেয়া হয় বর্ষসেরার পুরস্কার।

দীর্ঘ বিরতির পর বর্ষসেরার স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত ডি মারিয়া বলেন, ‘এটি আমার দ্বিতীয় (বর্ষসেরার পুরস্কার), আমি কৃতজ্ঞ। সকল আর্জেন্টাইন ক্রীড়াবিদের সঙ্গে এখানে থাকতে পারা দারুণ ব্যাপার, সবার সঙ্গে এখানে থাকতে চেয়েছিলাম আমি। আপনাদের সবাইকে ধন্যবাদ।’

ইউরোপ অধ্যায় শেষে করে গত মে মাসে শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে ফেরেন ডি মারিয়া। চলতি বছর দলটিকে আর্জেন্টিনার শীর্ষ লিগের শিরোপা জয়ে অবদান রাখেন তিনি।

বিষয়:আর্জেন্টিনা ডি মারিয়া বর্ষসেরা রোজারিও

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…