চলন্ত ট্রেনের নিচে পড়ে ভ্যান চালকের মৃত্যু

পাটরিবি রেলস্টেশনের ছবি, যেখানে কিছু যাত্রী ট্রেনের জন্য অপেক্ষা করছে এবং স্টেশন সংলগ্ন দোকান দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
জয়পুরহাটের পাঁচবিবিতে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে নিচে পড়ে সচীন চন্দ্র (৩৫) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাত দেড় টায় রেলষ্টেশন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত সচীন পাঁচবিবি পৌরসভার মদিনা মসজিদ এলাকার নিতাই চন্দ্রের ছেলে।
পাঁচবিবি ষ্টেশন মাস্টার জয়ন্ত চক্রবর্তী জানান, রাত দেড় টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ষ্টেশন অতিক্রম করার সময় ওই ব্যক্তি চলন্ত ট্রেনের নিচে পড়ে যায়। এতে তার মৃত্যু হয়।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






