চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেলজিয়ামের ডাগআউটের দায়িত্ব নিলেন ফন বোমেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে হেরে বিশ্বকাপযাত্রা শেষ হয়েছিল বেলজিয়ামের। আসর শেষের পর কোচের দায়িত্ব ছাড়েন রুডি গার্সিয়া। এবার রেড ডেভিলসদের ডাগআউটের দায়িত্ব নিলেন সাবেক ডাচ মিডফিল্ডার মার্ক ফন বোমেল।

এক বিবৃতিতে বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আরবিএফএ) জানিয়েছে নতুন কোচ কোচ হিসেবে ফন বোমেলকে নিয়োগ দেয়ার কথা। বলেছে, আগামী ১৫ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন ফন বোমেল। ইউরো ২০২৮ পর্যন্ত দুই বছরের চুক্তিতে বেলজিয়ামের দায়িত্বে থাকবেন ৪৯ বর্ষী কোচ।

পাশাপাশি নিজের কোচিং স্টাফে বেশ কয়েকজন অভিজ্ঞ মুখকে যুক্ত করেছেন ফন বোমেল। তাদের মধ্যে রয়েছেন সাবেক চেলসি ও লিভারপুল উইঙ্গার বাউডেউইন জেনডেন।

আরবিএফএর ক্রীড়া পরিচালক ভিনসেন্ট মানার্ট বলেন, ‘মার্ক ফন বোমেল এবং তার সহকারীরা আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করায় আমরা খুবই আনন্দিত। তাদের ক্ষুধা ও উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। খেলোয়াড় ও কোচ-দুই ভূমিকাতেই তাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা বেলজিয়াম দলকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি।’

দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফন বোমেল। বলেছেন, ‘বেলজিয়াম জাতীয় দলের কোচ হওয়া এক বিশাল সম্মানের বিষয়। আমার ওপর আস্থা রাখার জন্য রয়েল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই। বেলজিয়াম দলে অসাধারণ সব খেলোয়াড় রয়েছে এবং তাদের প্রচুর সম্ভাবনা রয়েছে। আমার টেকনিক্যাল স্টাফদের সাথে নিয়ে আমরা এমন একটি দল গড়তে চাই যা হবে শৃঙ্খলাবদ্ধ, উচ্চাভিলাষী এবং সেরাদের সাথে লড়ার মতো সাহসী।’

ক্লাব ফুটবলে কোচিং ক্যারিয়ারে দারুণ সাফল্য রয়েছে ফন বোমেলের। ২০২২-২৩ মৌসুমে রয়্যাল অ্যান্টওয়ার্পকে বেলজিয়ান প্রো লিগ ও কাপের ডাবল জিতিয়ে ইতিহাস গড়েন।

Reneta

খেলোয়াড়ি জীবনে পিএসভি আইন্দহোভেন, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও এসি মিলানের মতো ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর হয়ে খেলেছেন বোমেল। নেদারল্যান্ডস জাতীয় দলের জার্সিতে ৭৯ ম্যাচ খেলে ১০ গোল করেছেন।

দায়িত্ব নেওয়ার পর ইউয়েফা নেশনস লিগ দিয়েই শুরু হবে ফন বোমেলের বেলজিয়াম অধ্যায়। ২৫ সেপ্টেম্বর নেশনস লিগের ম্যাচে ইতালির বিপক্ষে মাঠে নামবে রেড ডেভিলসরা। টুর্নামেন্টের গ্রুপপর্বে বেলজিয়ামের বাকি দুই প্রতিপক্ষ ফ্রান্স ও তুরস্ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফন বোমেলবেলজিয়ামরুডি গার্সিয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অবৈধ বসতি সম্প্রসারণে ইসরায়েলের পরিকল্পনার নিন্দা জাতিসংঘের

জুলাই ২৮, ২০২৬

বেবি পাউডার মামলার নিষ্পত্তিতে বিলিয়ন ডলার ব্যয়ে প্রস্তুত জনসন অ্যান্ড জনসন

জুলাই ২৮, ২০২৬

রেকর্ড ভাঙতে পারে ইউরোপের দাবানল, ফ্রান্স-স্পেনে ভয়াবহ পরিস্থিতি

জুলাই ২৮, ২০২৬

১৫ টেকনিক্যাল স্কুল-কলেজের দ্বিতীয় শিফটে শিক্ষার্থী শূন্য, ব্যাখ্যা চেয়েছে সরকার

জুলাই ২৮, ২০২৬
বৃষ্টির মধ্যে সবুজ গাছের পাতা, প্রাকৃতিক দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT