বাংলাদেশ

বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক কিসমত খন্দকার মারা গেছেন

বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক কিসমত খন্দকারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক কিসমত খন্দকারের ছবি, তিনি একজন সম্মানিত ব্যক্তিত্ব।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বীর মুক্তিযোদ্ধা ও অর্থ-বাণিজ্য বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এর সিনিয়র সদস্য কিসমত খন্দকার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৮ জুলাই) বিকেল ৫টায় ঢাকার আফতাবনগরের নাগরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কিসমত খন্দকার এর ভাতিজা রিশাদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ রাতে কাকরাইলের কোয়ান্টাম ফাউন্ডেশনে জানাজা শেষে লাশ টাঙ্গাইলের মির্জাপুরে নেওয়া হবে।

কিসমত খন্দকার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ইআরএফ।

বিষয়:বীর মুক্তিযোদ্ধা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…