ফুটবল

দুই বছরের জন্য ভ্যালেন্সিয়ায় কাভানি

উদযাপনরত উরুগুয়ের ফুটবল তারকা কাভানি, উজ্জ্বল নীল জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

উরুগুয়ের ফুটবল তারকা কাভানি মাঠে উদযাপন করছেন, উজ্জ্বল নীল জার্সি পরা, ফুটবল ম্যাচের সময়. Channel i News – চ্যানেল আই নিউজ

নাপোলি হয়ে পিএসজি, এরপর ম্যানচেস্টার ইউনাইটেডে খেলছিলেন এডিনসন কাভানি। সেখানেও ফুরিয়েছে বেলা। এবার স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার জার্সি গায়ে জড়িয়েছেন ৩৫ বর্ষী উরুগুয়ে স্ট্রাইকার। বার্ষিক ২ মিলিয়ন ইউরো পারিশ্রমিকে আগামী দুবছর ক্লাবটিতে খেলবেন তিনি।

ইতালিয়ান ক্লাবের পর ফরাসি, পরে ইংলিশ লিগে খেলা হলেও আক্ষেপ ছিল স্প্যানিশ লিগে না খেলার। সেটা আর থাকছেন না কাভানির। ক্যারিয়ারের পড়ন্তবেলায় স্প্যানিশ কোনো ক্লাবের জার্সিও গায়ে জড়ানোর সুযোগ করে নিলেন। কাভানিকে ফ্রি ট্রান্সফারেই পেয়েছে ভ্যালেন্সিয়া, সোমবার জানিয়েছে সেখবর।

ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে গত মৌসুমে চুক্তির মেয়াদ শেষ হয় কাভানির। পরে তাকে নিতে আগ্রহ প্রকাশ করেছিল বোকা জুনিয়র্স ও ভিয়ারিয়াল। বেছে নিলেন ভ্যালেন্সিয়াকে।

২০১৩-২০২০ সাল পর্যন্ত পিএসজিতে খেলেছেন কাভানি। ২০০ বার মাঠে নেমে গোল করেছেন ১৩৮টি। ২০২০ সালে ক্লাবটির সর্বোচ্চ গোল সংগ্রাহক ছিলেন। পরের যাত্রা ইউনাইটেডে, সুখকর হয়নি সেই স্মৃতি। ৪১ ম্যাচে সুযোগ পেয়ে মোটে ১২ গোল করতে পারেন। ওল্ড ট্রাফোর্ডের তিক্ত অভিজ্ঞতা ভুলে নতুন শুরুর আসায় এবার। রোববার গেটাফের বিপক্ষে অভিষেক হতে পারে তার।

বিষয়:কাভানি গেটাফে পিএসজি ভ্যালেন্সিয়া ম্যানচেস্টার ইউনাইটেড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…